×

মধ্যপ্রাচ্য

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৩৩ এএম

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

ছবি : সংগৃহীত

যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর তিন ইরানি পাইলটকে কাতার আটক করে রেখেছে ইরানের এমন দাবি প্রত্যাখ্যান করেছে দোহা। কাতারের পক্ষ থেকে এ অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দিয়ে বলা হয়েছে, এমন বক্তব্যে তারা বিস্মিত।

ইরানের দাবি, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের শুরুর দিকে সামরিক অভিযানের সময় দুটি যুদ্ধবিমান কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভূপাতিত হয়। এরপর তিন ইরানি পাইলটকে কাতার আটক করেছে বলে অভিযোগ করে তেহরান। একই সঙ্গে তাদের মুক্তির আহ্বানও জানানো হয়।

আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) প্রধানের কাছে পাঠানো এক চিঠিতে ইরানের ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ বাঘেরজাদেহ দাবি করেন, জাভাদ সালেহি, আবদুল মজিদ দাশতিয়ান ও ইমরান বেহরুশিয়ান নামের তিন পাইলট ছয় মাস ধরে কাতারে আটক রয়েছেন।

চিঠিতে তিনি আরও জানান, একই অভিযানে নিহত চতুর্থ পাইলট মজিদ কাজেমির মরদেহ ইরানকে ফেরত দেওয়া হয়েছে। ২০২৬ সালের ২ মার্চ যুদ্ধের তৃতীয় দিনে ওই অভিযান পরিচালিত হয়েছিল বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

ইরানের গণমাধ্যমে প্রকাশিত ওই চিঠিতে অভিযোগ করা হয়, যুদ্ধের সময় কাতারের একটি সামরিক ঘাঁটির কাছে যুদ্ধবিমান থেকে বের হওয়ার পর তিন পাইলটকে আটক করা হয়। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ বা যোগাযোগের সুযোগও দেওয়া হয়নি বলে দাবি করা হয়েছে।

আইসিআরসির প্রধান মিরজানা স্পোলিয়ারিচের কাছে পাঠানো চিঠিতে বাঘেরজাদেহ আটক পাইলটদের অধিকার লঙ্ঘনের জন্য কাতারকে দায়ী করেন।

আরও পড়ুন: পুতিনের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান কিম

তবে কাতারের পররাষ্ট্রবিষয়ক মুখপাত্র মাজেদ মোহাম্মদ আল-আনসারি ইরানের অভিযোগ সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এ ধরনের বিভ্রান্তিকর বক্তব্যে কাতার বিস্মিত।

আল-আনসারি জানান, কাতারের আকাশসীমা লঙ্ঘনের পর পাইলটদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। তবে তাদের কাছ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। আন্তর্জাতিক আইন অনুযায়ী কাতারের ভূখণ্ড রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, কাতারের অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাইলটদের সন্ধানে যথাযথভাবে কাজ করেছে। উদ্ধার করা এক পাইলটের মরদেহ হস্তান্তরের বিষয়টি সমন্বয় করতে ইরানের সঙ্গে যোগাযোগও করেছিল কাতার।

তবে অনুসন্ধান ও উদ্ধার অভিযান নিয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য কাতারের পক্ষ থেকে দেওয়া আমন্ত্রণে তেহরান এখনো সাড়া দেয়নি বলে জানান আল-আনসারি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আগস্টেই প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি, চূড়ান্ত হয়নি তারিখ

আগস্টেই প্রধানমন্ত্রীর দিল্লি সফরের প্রস্তুতি, চূড়ান্ত হয়নি তারিখ

নারী বিভাগে দুই পুরুষ অ্যাথলেট, বাতিল সব পদক

নারী বিভাগে দুই পুরুষ অ্যাথলেট, বাতিল সব পদক

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নারীসহ নিহত ৪

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

ইরানি পাইলটদের আটকের অভিযোগ অস্বীকার করল কাতার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App