×

ময়মনসিংহ

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

Icon

খোরশদ আলাম,শেরপুর

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৭:০৬ পিএম

কিশোর গ্যাংয়ের দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

ছবি: সংগৃহীত

শেরপুরের ঝিনাইগাতীতে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

বুধবার (২৯ এপ্রিল) বিকালে ঝিনাইগাতী উপজেলা সদরের সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলা সদরের ওয়াসিম মিয়ার ছেলে রিয়াদ মিয়া (১৮), বাদশা মিয়ার ছেলে বন্ধন (২০), শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের আব্দুস ছবুরের ছেলে ইমরান হোসেন (২২)।

আহতদের মধ্যে রিয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আহত বন্ধন ও ইমরানকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের বালিয়াচন্ডি গ্রামের ছামিউল ইসলামের ছেলে তাহমিদুল ইমলাম রাতুল ( ১৭) ও একই গ্রামের আব্দস ছোবাহানের

ছেলে ইমরান হোসেন (১৮)। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বালিয়াচন্ডি গ্রামের রাজু মিয়ার সঙ্গে স্থানীয় এক গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এই অনৈতিক সম্পর্কের বিরোধিতা করেন একই গ্রামের তাহমিদুল ইসলাম রাতুল ও ইমরান হোসেন।

জানা গেছে, রাজু মিয়ার পরকীয়া নিয়ে মাসখানেক আগে রাতুল ও ইমরান হোসেন তাকে মারধর করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিলো। বিরোধ মেটাতে বুধবার বিকেলে রাজু মিয়ার আত্মীয়র বাড়িতে বিকাল ৩টার দিকে স্থানীয় সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বৈঠকে বসে। বৈঠক চলাকালে কথা কাটাকাটির একপর্যায়ে রাতুল ও ইমরান তাদের কাছে থাকা 'সুইস গিয়ার' চাকু দিয়ে প্রতিপক্ষকে উপুর্যুপরি আঘাত করে। এতে রাজু মিয়ার আত্মীয় রিয়াদ, ইমরান ও বন্ধন গুরুতর আহত হন। হামলাকারী রাতুল ও ইমরান এবার এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, এ বিষয়ে রিয়াদের পিতা ওয়াসিম মিয়া বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন। আইনগত ব্যবস্থা প্রকৃয়াধীন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ক্লাব ফুটবলে কঠোর নিয়ম আনছে ফিফা

ক্লাব ফুটবলে কঠোর নিয়ম আনছে ফিফা

জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ সহ্য করা হবে না

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই চেতনাকে পুঁজি করে ‘রাজনৈতিক ব্যবসা’ সহ্য করা হবে না

বৃদ্ধাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, আদালতে মামলা

বৃদ্ধাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল, আদালতে মামলা

সিন্ডিকেট সিদ্ধান্তে নির্ভর করছে ববির ১২৪ জনের পদোন্নতি

সিন্ডিকেট সিদ্ধান্তে নির্ভর করছে ববির ১২৪ জনের পদোন্নতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App