×

আবহাওয়া

কখন, কোথায় আঘাত হানবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’, যা জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ এএম

কখন, কোথায় আঘাত হানবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’, যা জানা গেল

ছবি: সংগৃহীত

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আকভান’ আরও ঘণীভূত হচ্ছে। এ অবস্থায় দেশের চার সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১৭ নভেম্বর) আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড়টি গত মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৮৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আরও উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আগামী শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা নাগাদ ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার। দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে এ গতিবেগ ঘণ্টায় ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের কাছাকাছি এলাকায় সাগর খুবই উত্তাল রয়েছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিমানবন্দরে দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

বিমানবন্দরে দুই দফা ককটেল বিস্ফোরণ, তিন পথচারী আহত

কখন, কোথায় আঘাত হানবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’, যা জানা গেল

কখন, কোথায় আঘাত হানবে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’, যা জানা গেল

১৭ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৭ নভেম্বর: ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

রামিসা হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App