×

ময়মনসিংহ

লাইনচ্যুত ৩ বগি ফেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা ‘বিজয় এক্সপ্রেস’

Icon

তিলক রায় টুলু ও ইকবাল হোসেন জুয়েল, গৌরীপুর

প্রকাশ: ২৫ জুন ২০২৬, ১১:২৪ এএম

লাইনচ্যুত ৩ বগি ফেলে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা ‘বিজয় এক্সপ্রেস’

ছবি: সংগৃহীত

চট্টগ্রামগামী আন্তঃনগর 'বিজয় এক্সপ্রেস' ট্রেনটি লাইনচ্যুত হওয়া তিনটি বগি দুর্ঘটনাস্থলে রেখেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

বুধবার (২৪ জুন) রাত ১২টা ২৮ মিনিটে দুর্ঘটনাস্থল থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। 

গৌরীপুর রেলওয়ে জংশন স্টেশনের মাস্টার মো. শফিকুল ইসলাম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দুর্ঘটনা কবলিত তিনটি কোচ রেখে বাকি ১১ টি কোচ নিয়ে ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। 

স্টেশন মাস্টার আরো জানান, স্টেশনওে মাইকে ঘোষণা দিয়ে যাত্রীদের জানানো হয়, দুর্ঘটনা কবলিত ট্রেনের যাত্রীরা অন্য বগিতে যাত্রা করতে পারবেন এবং যারা যাত্রা বাতিল করতে চান তারা টিকিটের টাকা ফেরত নিতে পারবেন। তবে কোনো যাত্রী টিকিটের টাকা ফেরত নিতে আসেনি। 

উল্লেখ্য, বুধবার রাতে পৌনে ১১টার সময় জামালপুর থেকে ছেড়ে আসা বিজয় এক্সপ্রেস ট্রেনটি গৌরীপুর স্টেশন ত্যাগ করার কয়েক মিনিটের মধ্যে দুর্ঘটনায় পতিতয় হয়। এ সময় ট্রেনের পিছনের তিনটি বগি সম্পূর্ণ রূপে লাইনচ্যুত হয়। এত বেশ কয়েকজন যাত্রী আহত হয়। দুর্ঘটনা কবলিত কোচ গুলির মধ্যে রয়েছে পরিচালক কাম খাবার গাড়ি ট ও ঠ নম্বর গাড়ি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App