×

ময়মনসিংহ

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ৩৯ জন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৮:৪৮ এএম

ময়মনসিংহে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, হাসপাতালে ৩৯ জন

ছবি : সংগৃহীত

ময়মনসিংহ নগরীতে একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া তীব্র গ্যাসের গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ ঘটনায় কোনো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।

সোমবার (২৯ জুন) সন্ধ্যায় নগরীর গুলপুকুর পাড় এলাকার মৈত্রী টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) জবায়দুল হক।

আরো পড়ুন : পুকুরে ছেলের মরদেহ, মাকে আটক করে পুলিশে দিল স্থানীয়রা

তিনি জানান, গ্যাসের তীব্র গন্ধে অসুস্থ হয়ে ৩৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়ে গেছেন। তবে কয়েকজন এখনও চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. জানে আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিকভাবে জানা গেছে, একটি পুরোনো গ্যাস সিলিন্ডার কাটার সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর সিলিন্ডার থেকে গ্যাস ছড়িয়ে পড়ে। যদিও এতে কোনো আগুন লাগেনি, তবে আশপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়ায় তীব্র গন্ধে স্থানীয় অনেক মানুষ অসুস্থ হয়ে পড়েন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

নতুন নিয়ম অন্যের ভুলে শাস্তি ঘাড়ে নিলেন নেইমার

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App