×

ময়মনসিংহ

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১০:১৩ এএম

হরিদাস চন্দ্রের কারাদণ্ডের রায় কার্যকরের নির্দেশ

ছবি: সংগৃহীত

চেক জালিয়াতির মামলায় গাইবান্ধার পলাশবাড়ীর বাসিন্দা হরিদাস চন্দ্রের বিরুদ্ধে আগে দেওয়া এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ডের রায় কার্যকরের নির্দেশ দিয়েছে ময়মনসিংহের একটি আদালত।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাকে ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের অর্থঋণ আদালত-৪-এ হাজির করা হলে বিচারক ফারহানা আরজু পূর্বঘোষিত সাজা কার্যকরের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ার আজিজ টুটুল।

আরো পড়ুন: মানবতাবিরোধী অপরাধ: মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আদালত সূত্র জানায়, ময়মনসিংহ সদর থানায় দায়ের হওয়া একটি চেক জালিয়াতির মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন হরিদাস চন্দ্র। মামলার বিচার শেষে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

তবে রায় ঘোষণার পর দীর্ঘদিন তিনি পলাতক থাকায় তখন সাজা কার্যকর করা সম্ভব হয়নি। পরে গত ১২ জুলাই ঢাকার উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া একটি অর্থপাচার মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তাকে গ্রেপ্তার করে। এরপর আদালতে হাজির করা হলে চেক জালিয়াতি মামলার আগের রায় কার্যকরের নির্দেশ দেওয়া হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

গারো পাহাড় সীমান্তে মাদকের শক্তিশালী নেটওয়ার্ক, টহলের খবর পৌঁছে যায় আগেই

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

জমি সংক্রান্ত বিরোধে মারধর, এলাকাবাসীর প্রতিবাদ

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

নবম পে স্কেলের গেজেট আটকে আছে যে কারণে

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

তারা মুখে বলে ‘বন্ধু’: ভারতকে নিয়ে চিফ হুইপ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App