×

ময়মনসিংহ

‘বৃষ্টির কারণে গাইড ওয়াল ভেঙে পড়েছে, আমাদের কিছু করার নেই’

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৮:২৭ পিএম

‘বৃষ্টির কারণে গাইড ওয়াল ভেঙে পড়েছে, আমাদের কিছু করার নেই’

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির একটি উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। উদ্বোধনের কয়েকদিন পরই রাস্তা রক্ষা করার জন্য নির্মিত সিসি ব্লকের ইটের গাইড ওয়াল ধসে পড়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহার ও অপরিকল্পিত কাজের কারণেই এই বিপর্যয় ঘটেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থ বছরের ১ম পর্যায় গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টি.আর) কর্মসূচির আওতায় প্রকল্প নং: ২৯ এর কাজ বাস্তবায়িত হচ্ছিল। তারই ধারাবাহিকতায় উপজেলা পিআইও অফিসের মাধ্যমে আওনা ইউনিয়নের স্থল আবুল হোসেনের বাড়ি হতে পদ্মবিল মসজিদগামী রাস্তার প্যালাসাইটিং ও ভরাট করণ" শীর্ষক এই প্রকল্পের অনুকূলে বরাদ্দ দেওয়া হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা।

আরও পড়ুন: দাফনের দুদিন পর লাশ ‘জীবিত’ করার চেষ্টা

প্রকল্পটির সভাপতির দায়িত্ব পালন করেন আওনা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য জেসমিন। উক্ত প্রকল্পে ​রাস্তার পাশে গাইড ওয়াল নির্মাণের জন্য নামমাত্র ইট ও ঢালাই দেওয়া হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েকদিন পার হতে না হতেই সম্পূর্ণ গাইড ওয়ালটি ভেঙে শষ্যক্ষেতে ধসে পড়েছে।

ছবি: সংগৃহীত

​স্থানীয় আজিম উদ্দিন, আমিন রহমানসহ একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রকল্পের শুরু থেকেই ঠিকমতো সিমেন্ট ও ভালো ইট ব্যবহার করা হয়নি। হরিলুটের উদ্দেশ্যে দায়সারাভাবে কাজ করায় সামান্য সময়ের মধ্যেই এই অবস্থা হয়েছে। সরকারি বরাদ্দের পুরো টাকাই আত্মসাৎ করার পাঁয়তারা হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা। স্থানীয় সচেতন মহল ও সাধারণ জনগণ এই দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান। 

প্রকল্পের সভাপতি মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার বলেন, ‘আমি শুধু কাগজ কলমে নামে মাত্র সভাপতি। আমি এসব প্রকল্প ও কাজের কোন কিছুই জানি না। সকল কাজ করেছে প্যানেল চেয়ারম্যান মিনারা। আমাদের থেকে শুধু স্বাক্ষর নিয়েছে। আমাদের মেম্বারদের কখনো কোন কাজে সম্পৃক্ত করে না।’

এ বিষয়ে অভিযুক্ত আওনা ইউপির প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম বলেন, বৃষ্টির কারনে গাইড ওয়াল ভেঙে পড়েছে। এখানে আমাদের কিছু করার নেই। আমরা ঠিক ভাবেই কাজ করেছি।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শওকত জামিল মুঠোফোনে বলেন, বিষয়টি আমি ইতিমধ্যেই জেনেছি। আমি দেশের বাহিরে ছুটিতে আছি। দেশে ফিরে অফিসে গিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

স্বাস্থ্যমন্ত্রী ৯ তলায় রূপান্তর হবে সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

মোদীর ‘কোলাকুলি কূটনীতি’ নিয়ে রাহুলের রসিকতা, ভাইরাল ভিডিও

ডিসেম্বরের মধ্যে প্রয়োজনের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

ডিসেম্বরের মধ্যে প্রয়োজনের চেয়েও বেশি বিদ্যুৎ উৎপাদনের প্রত্যাশা প্রতিমন্ত্রীর

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

শিক্ষার্থীদের ওপর উঠে গেল বাস, প্রাণ গেল স্কুলছাত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App