×

ময়মনসিংহ

আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

আসামিকে জামিন পাইয়ে দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

ছবি: সংগৃহীত

হত্যা মামলার আসামিকে জামিনে মুক্ত করার আশ্বাস দিয়ে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

শেরপুরের ঝিনাইগাতীর মমিন মিঞা নামে এক কথিত আইনজীবীর সহকারীর বিরুদ্ধে এ প্রতারণার অভিযোগ করেন একই গ্রামের মরহুম সেকান্দর আলীর ছেলে রজব আলী।

অভিযুক্ত মমিন মিয়া উপজেলার নলকুড়া ইউনিয়নের গোমড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে।

এ ঘটনায় রজব আলী মমিন মিয়াসহ তার পরিবারের আরও দুজনকে আসামি করে ঝিনাইগাতী আমলি আদালতে (সিআর) মামলা করেছেন। আদালতে দায়ের করা মামলাটির নম্বর ২৬৯/২০২৬।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ সূত্রে জানা গেছে, রজব আলীর ছেলে মো. সুজা মিয়া ওরফে আব্দুল হামিদ ঝিনাইগাতী থানার জিআর মামলা নং-১৮৮/২০২৩ এবং দায়রা মামলা নং-২২৯/২০২৪-এর একটি হত্যা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন। এ অবস্থায় কথিত আইনজীবীর সহকারী মমিন মিয়া তার ছেলেকে জামিনে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে গত ৩ জানুয়ারি ২০২৬ রজব আলীর কাছ থেকে ৩ লাখ টাকা নেন।

আরো পড়ুন: মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

রজব আলীর অভিযোগ, টাকা নেওয়ার পর প্রায় আট মাস পেরিয়ে গেলেও তার ছেলেকে জামিনে মুক্ত করে দেওয়া হয়নি। এমনকি টাকাও ফেরত দেওয়া হয়নি। পরে নিরুপায় হয়ে গত ১৮ আগস্ট তিনি আদালতে মামলা করেন।

আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।

অভিযোগের বিষয়ে মমিন মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নুর মোহাম্মদ বলেন, “বিষয়টি আমার মনে পড়ছে না। দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত মমিন মিয়ার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগগুলো সত্যতা যাচাইয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রংপুরে চার খুনের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

৭০০ জন লোকের সামনে শুধু অন্তর্বাস পরে দিয়া মির্জা! শুটিংয়ে কী হয়েছিল?

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

বিপুল হেরোইনসহ আটক ১

বিপুল হেরোইনসহ আটক ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App