×

সিলেট

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

Icon

নজরুল ইসলাম, সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

ছবি: সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের সিলেট অংশ যেন দিন দিন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর থেকে সিলেট পর্যন্ত প্রায় ১৩০ কিলোমিটার সড়কে প্রায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। গত ১৫ দিনে পৃথক কয়েকটি সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের প্রাণহানি হয়েছে। এতে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে।

সবশেষ শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় তেলবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের মা-বাবা ও মেয়েসহ চারজন নিহত হন। এর আগে গত ৭ আগস্ট একই উপজেলার কাশিকাপন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান ১০ জন। ওই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রাণহানির ঘটনায় মহাসড়কটির ঝুঁকিপূর্ণ পরিস্থিতি সামনে এসেছে।

এদিকে, গত ১০ আগস্ট সকাল ৬টা ১০ মিনিটের দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রুকুনপুর বাজারের দক্ষিণ পাশে বড়চর এলাকায় বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অপর দুজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তাদের মৃত্যু হয়।

আরো পড়ুন: রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে ৪ জনের লাশ উদ্ধার

এর আগে, ৯ আগস্ট হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে আরও দুজন নিহত হন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কারকাজ চললেও মহাসড়কের অনেক অংশের অবস্থা অত্যন্ত নাজুক। বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বর্ষায় টানা বৃষ্টিতে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠেছে। ফলে স্বাভাবিকভাবে যান চলাচলও ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।

এর সঙ্গে যুক্ত হয়েছে চালকদের বেপরোয়া গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, দীর্ঘক্ষণ গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে পড়া এবং দ্রুত গন্তব্যে পৌঁছানোর প্রবণতা। মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক দখল করে গড়ে ওঠা বাজার ও অবৈধ স্থাপনাও দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে বলে অভিযোগ রয়েছে।

শুধু গত ১৫ দিনেই নয়, চলতি বছরজুড়েই ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন অংশে একের পর এক দুর্ঘটনা ঘটছে। গত সাত মাসে মহাসড়কের সিলেট অংশে সড়ক দুর্ঘটনায় প্রায় ৫০ জনের প্রাণহানি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেরপুর হাইওয়ে থানা-পুলিশের তথ্য অনুযায়ী, গত ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত ছয় মাসে সিলেট অঞ্চলের মহাসড়কগুলোতে ১৮৫টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ১১৭ জন নিহত এবং ১০৯ জন গুরুতর আহত হয়েছেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, মূলত চালকদের বেপরোয়া গতি ও বিপজ্জনকভাবে ওভারটেকিংয়ের কারণে ঢাকা-সিলেট মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনাগুলো ঘটছে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে এ অঞ্চলে আসার পর চালকদের মধ্যে একদিকে ক্লান্তি তৈরি হয়, অন্যদিকে দ্রুত গন্তব্যে পৌঁছানোর তাড়াও থাকে। এ কারণে শেরপুর থেকে সিলেট পর্যন্ত মহাসড়কের কয়েকটি এলাকা দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে।

আরো পড়ুন: পার্বতীপুর বিএনপির হাল ধরলেন ব্যারিস্টার কামরুজ্জামান

তিনি বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের ছয় লেনের কাজ সম্পন্ন হলে সড়কের চাপ কমার পাশাপাশি দুর্ঘটনাও অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

তবে মহাসড়কের সংস্কারকাজ দ্রুত শেষ করা, ঝুঁকিপূর্ণ বাঁক ও গর্তগুলো সংস্কার, অবৈধ বাজার ও স্থাপনা উচ্ছেদ এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের মতে, দ্রুত পদক্ষেপ না নিলে সিলেট-ঢাকা মহাসড়কে প্রাণহানির এই মিছিল আরও দীর্ঘ হতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রংপুরে চার খুন: সন্দেহের তীর যাদের দিকে

রংপুরে চার খুন: সন্দেহের তীর যাদের দিকে

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

বাংলাদেশে খেলবে ব্রাজিল!

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

পররাষ্ট্র মন্ত্রণালয়ে কেন দুই প্রতিমন্ত্রী

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

মহাসড়ক নয় যেন মৃত্যুফাঁদ, প্রাণ গেল ১৯ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App