×

ময়মনসিংহ

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫১ পিএম

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

ছবি: সংগৃহীত

ঘরে নেই মিটার, দেয়াল জুড়ে নেই বিদ্যুৎ সংযোগ। তবুও মাস শেষে বন্ধ খামের ভেতর থেকে হাজির এক ৬৯২ টাকার বিদ্যুৎ বিল।

জামালপুরের মাদারগঞ্জে শ্রী নিমাই চন্দ্র সরকারের নামে আগস্ট মাসের এই বিদ্যুৎ বিল দেওয়ার অভিযোগ উঠেছে। 

তার দাবি, পুরোনো মিটারটি খুলে নেওয়ার পর সেখানে আর কোনো নতুন মিটার বসেনি, জ্বলেনি কোনো আলো। অথচ অদৃশ্য কোনো শক্তির টানে আগস্ট মাস পেরোতেই তার নামে ঠিকই চলে এলো বকেয়া বিলের নোটিশ। সংযোগ না থাকা সত্ত্বেও সেই মিটারের নামে বিল দেখে চরম বিস্ময়ে হতবাক তিনি।

গত ২৫ আগস্ট উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া বাজার এলাকার বাসিন্দা শ্রী নিমাই চন্দ্র সরকারের হাতে পৌঁছায় এই ভূতুড়ে বিলের কাগজ। পরবর্তীতে শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

আরো পড়ুন: অন্তঃসত্ত্বা বন্দিকে নিয়ে হাসপাতালে কারারক্ষী, অ্যাম্বুলেন্সে যা ঘটল!

শ্রী নিমাই চন্দ্র বলেন, ‘বাসায় পাঁচটি মিটার ছিলো। সেখান থেকে একটি মিটার খুলে নতুন করে বাড়ির পাশে মন্দিরের জন্য একটি বাণিজ্যিক মিটার চেয়ে আবেদন করেছিলাম। তবে সেই বাণিজ্যিক মিটারটিও আগের আবাসিক মিটারের স্থানেই স্থাপন করা হয়েছিল। জুলাই মাসের কোনো এক সময় গাছের ডাল ভেঙে মিটারটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পল্লী বিদ্যুতের কর্মচারীরা মিটারটি খুলে নিয়ে গেলেও সেই মিটারে আগস্ট মাসে ৬৯২ টাকা বিল আসে।’

তিনি আরও বলেন, ‘আমি তো মিটারই চালাইলাম না, তাহলে কেমনে বিল আসলো। মিটার নিলাম গাছ পড়ে ভেঙে গেলো তারা মিটার আবার নিয়ে গেলো, তাহলে বিলে কেনো আসলো। আমি বিদ্যুৎ খরচই করিনি৷’

পল্লী বিদ্যুৎ এর তেঘরিয়া অভিযোগ কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান বলেন, ‘নিমাই সরকারের সঙ্গে কথা বলেই বিল করা হয়েছে। তবে এটা ভুল হয়ে গেছে।’

বিষয়টি নিয়ে জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির মাদারগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সৈয়দা ফারজানা ইয়াসমিন বলেন, ‘খালি স্থানটিতে আগে একটি আবাসিক মিটার ছিলো, তবে মিটারের গ্রাহক সেই মিটারটি বাণিজ্যিক ভাবে চেয়ে আবেদন করেছিলেন। তাই আগের যে আবাসিক ছিলো সেইটার আগস্ট মাসের বিল এসেছে। তবুও আমরা তদন্ত করার জন্য টিম পাঠিয়েছি। যদি কোনো গাফিলতি বা ঘটনা সত্যি হয় তবে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

শিবিরকর্মীর বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন মোনামী

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

ভিসা নিয়ে বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিলো যুক্তরাষ্ট্র

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সিলেটে হামে আরো ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ৪৯৬

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সংযোগ শূন্য-মিটার উধাও, তবুও এলো বিদ্যুৎ বিল!

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App