×

ময়মনসিংহ

শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অফিসে তালা

Icon

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পিএম

শিক্ষকের মুক্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ, অফিসে তালা

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কুমারুলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ প্রদর্শন করে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে অফিস কক্ষে তালাবদ্ধ করে রাখা হয়। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবরুদ্ধ করে রাখার পর পুলিশ তাকে উদ্ধার করে।

জানা যায়, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক খালেকুজ্জামান সুজনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদ্যালয়ের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ প্রচার হয়। শুক্রবার সহকারী শিক্ষককে আটক করে পুলিশ। শিক্ষার্থীর বাবা আব্দুর রউফ বলেন, আমার মেয়ে শ্লীলতাহানির শিকার হয়নি বলে ঈশ্বরগঞ্জ থানায় লিখিতভাবে জানিয়েছি।

শনিবার বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক চাঁন মিয়া নিজেই বাদী হয়ে সহকারী শিক্ষক সুজনের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ এনে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা দায়ের করেন।

শিক্ষার্থীরা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক দায়েরকৃত মামলা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক দাবি করে ওই শিক্ষকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে রোববার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে।

ঈশ্বরগঞ্জ থানার ওসি সাজ্জাদ রোমন বলেন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। শিক্ষার্থী ও তার বাবাকে সাক্ষী দেওয়ার জন্য থানায় আসতে বলা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

হামলা-ভাঙচুর-লুটপাট-জবরদখল নিয়ে যা বলল টিআইবি

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

গর্ভবতী নারীকে পুড়িয়ে হত্যা, অতঃপর

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

সরকারি চাকরিজীবীদের ২ দিনের ছুটি ঘোষণা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

ঢাকায় চাঁদাবাজির ভয়াবহ চিত্র, ৮ মাসে ৭২৩ মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App