×

জাতীয়

সিরাজগঞ্জের কামারখন্দে সড়ক দুর্ঘটনায় ২জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ মার্চ ২০১৮, ১১:০৬ এএম

দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় এক ট্রাক চালক আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার উলত্ত গ্রামের আনিছার রহমানের ছেলে গোলাম মোস্তফা (২৫) ও শিকড় গ্রামের মৃত আবেদ আলীর ছেলে এখলাস (৪২)। আহত চালক বক্কর আলী (৩০) উলত্ত গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) বেনু রায় জানান, ভোরে কোনাবাড়ি শহিদুল বুলবুল কলেজের সামনে একটি ট্রাক মহাসড়কের দাঁড়ানো অবস্থায় ছিল। এসময় সিরাজগঞ্জ থেকে বগুড়াগামী অপর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোস্তফা ও এখলাস মারা যান। এসময় আহত হন চালক বক্কর আলী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App