×

জাতীয়

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়া রবিবার শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৮ পিএম

যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিমান বাহিনীর যৌথ মহড়া রবিবার শুরু

সি-১৩০ জে উড়োজাহাজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের বিমান বাহিনীর ছয় দিনের যৌথ মহড়া অনুষ্ঠিত হবে। রবিবার (২০ ফেব্রুয়ারি) ‘কোপ সাউথ ২২’ শীর্ষক এ মহড়া অনুষ্ঠিত হবে ঢাকায় কুর্মিটোলা ক্যান্টনমেন্ট এবং সিলেটের অপারেটিং লোকেশন-আলফাতে।

উড়োজাহাজে সামরিক পরিবহন বিষয়ে কৌশলগত মহড়াটির অর্থায়ন করছে যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সেস। তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহড়ায় যুক্তরাষ্ট্রের ৭৭ জন ও বাংলাদেশের ৩০০ জন বিমান সেনা অংশ নেবেন।

যুক্তরাষ্ট্রের দুটি ‘সি-১৩০ জে সুপার হারকিউলিস’ এবং বাংলাদেশের দু’টি ‘সি-১৩০ জে’ উড়োজাহাজ এ মহড়ায় অংশগ্রহণ করবে।

প্যাসিফিক এয়ার ফোর্সেস জানিয়েছে, এ মহড়ার লক্ষ্য হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর সঙ্গে যৌথ কার্যক্রমের উন্নতি এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় বাহিনীর দীর্ঘমেয়াদি আধুনিকায়ন কার্যক্রমকে সহযোগিতা করা।

বিজ্ঞপ্তিতে প্যাসিফিক এয়ার ফোর্সেস এর ৩৬তম এয়ারলিফট স্কোয়াড্রনের ডিরেক্টর অব অপারেশনস লেফটেন্যান্ট কর্নেল কিরা কফি বলেছেন, বাংলাদেশ বিমান বাহিনী আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক অংশীদার। কৌশলগত এয়ারলিফট উড়োজাহাজ এবং বিষয়ভিত্তিক বিশেষজ্ঞ বিনিময়ের মাধ্যমে কোপ সাউথ মহড়া এ অংশীদারিত্বকে আরও জোরদার করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App