×

জাতীয়

মা-বাবার কবরের পাশে চিরনিদ্রায় ফজলে রাব্বী মিয়া

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২২, ০৭:৫১ পিএম

গাইবান্ধার সাঘাটা উপজেলায় নিজ গ্রামে মাবাবার কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বি মিয়া। উপজেলার ভরতখালি উচ্চবিদ্যালয় মাঠে সোমবার (২৫ জুলাই) বিকেল সাড়ে তিনটায় তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। এরআগে সকালে ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

এদিন সকালে তাঁর মরদেহ যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় পৌঁছে। প্রথমে সকাল ১০টার দিকে ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হেলিকপ্টার যোগে তাঁর মরদেহ দুপুর দেড়টায় গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চবিদ্যালয় মাঠে আনা হয়। সেখান থেকে অ্যাম্বুলেন্সে তাঁর মরদেহ ভরতখালি উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে যাওয়া হয়। এখানে প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক এবং বিভিন্ন স্তরের মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিকেল সাড়ে তিনটায় এখানে তার দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ পড়ান মরহুমের ভাগিনা হাফেজ মাওলানা রোকনুজ্জামান স্বপন।

এরপর তাঁর মরদেহ নিজ বাড়ি সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে নিয়ে যাওয়া হয়। এখানে আত্মীয়-স্বজনরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। এখানে তৃতীয় দফায় জানাজা শেষে সন্ধ্যায় রাষ্ট্রীয় মার্যাদায় পারিবারিক কবরস্থানে ডেপুটি স্পিকারের মরদেহ দাফন সম্পন্ন করা হয়। তিনি তাঁর মরহুম দুই সন্তানের কবরের মাঝে শায়িত হন বলে পারিবারিক সুত্রে জানা গেছে।

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসন থেকে সাতবারের নির্বাচিত সংসদ সদস্য, দুইবারের ডেপুটি স্পিকার ও বিশিষ্ট আইনজীবি ফজলে রাব্বী গত ২৩ জুলাই বাংলাদেশ সময় রাত দুইটার দিকে যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীঘদিন ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর ৩ মাস। ফজলে রাব্বী মিয়া তিন মেয়ের জনক ছিলেন। তারা হলেন ফাহিমা রাব্বি, ফারহানা রাব্বি ও ফারজানা রাব্বি। ফজলে রাব্বী মিয়া ১৯৪৬ সালের ১৫ এপ্রিল গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রামে জন্ম নেন। তিনি গাইবান্ধা-৫ আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, জাতীয় সংসদের হুইপ, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এবং দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। তিনি মহান মুক্তিযুদ্ধের একজন অন্যতম সংগঠক ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দেশের বাজার ব্যবস্থাপনা আরো শক্তিশালী করতে ‘এআই’র উদ্যোগ নিচ্ছে সরকার

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব কিনা, জানালেন তথ্য উপদেষ্টা

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

হেপাটাইটিস প্রতিরোধে মানুন ১০ জরুরি স্বাস্থ্যপরামর্শ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App