×

জাতীয়

প্রস্তুতি কমিটিতে সিনিয়র ৭ নেতা অন্তর্ভুক্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ ঘোষিত আগামী ২৬ নভেম্বর অনুষ্ঠিতব্য ১০ম জাতীয় কাউন্সিল সফল করতে পার্টির সাত সিনিয়র নেতাকে প্রস্তুতি কমিটির যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে।

সোমবার (৫ সেপ্টেম্বর) জাপার ওই সিনিয়র সাত নেতাকে যুগ্ম-আহ্বায়ক হিসেবে অনুমোদন দেন ১০ম জাতীয় কাউন্সিলের আহ্বায়ক কমিটির প্রধান বেগম রওশন এরশাদ। রওশন এরশাদের রাজনৈতিক সচিব এবং কাউন্সিলের সদস্য সচিব গোলাম মসীহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

সম্মেলন প্রস্তুতি কমিটিতে যাদের নাম অন্তর্ভুক্ত করে যুগ্ম-আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে। তারা হলেন, এমএ সাত্তার, সাবেক মন্ত্রী (জামালপুর), অধ্যাপক দেলোয়ার হোসেন, এসএমএম আলম, এমএ গোফরান (সাবেক এমপি), অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা ( সাবেক এমপি), অধ্যাপক ইকবাল হোসেন রাজু ও কাজী মামুনুর রশীদ।

উল্লেখিত কমিটি পরবর্তীতে বর্ধিত করা হবে এবং উপ-কমিটি গঠন করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

কানাডায় ২ ভারতীয় বংশোদ্ভূতকে গুলি করে হত্যা

এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

প্রধানমন্ত্রী এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের

মেসিদের হতাশার রাত, বিদায়ের আশঙ্কায় মায়ামি

মেসিদের হতাশার রাত, বিদায়ের আশঙ্কায় মায়ামি

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

মা হলেন অভিনেত্রী মৌসুমী হামিদ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App