×

জাতীয়

বিভক্ত জাপা, জিএম কাদেরকে রাঙ্গার হুঁশিয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:২১ পিএম

জাতীয় পার্টির (জাপা) সাবেক মহাসচিব ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি দেয়ার বিষয়টিকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ কোন্দল আবারো প্রকাশ্য রূপ ধারণ করেছে। অব্যাহতির ঘটনায় জাতীয় পার্টির ঘাটি হিসেবে পরিচিত রংপুরে দলটির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছে।

এদিকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দেয়ার বিষয়টিকে অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেছেন পার্টির সাবেক মহাসচিব ও বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের চেয়ারম্যান জিএম কাদেরের স্বেচ্ছাচারিতার বিষয়ে কড়া জবাব দেন তিনি।

অব্যাহতির পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, জিএম কাদেরের এই সিদ্ধান্তের কারণে নেতাকর্মীরা তাকে রংপুরে নামতে দেবে না। বিরোধী দলের চিফ হুইপ রাঙ্গা বলেন, তাকে (কাদের) যদি লালমনিরহাট যেতেই হয়, হেলিকপ্টারে যেতে হবে।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আমি যা বলেছি সত্য বলেছি এবং বলব। পার্টির বিভিন্ন বিষয়ে কথা বলার রাইট আমার আছে। আমাকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত জিএম কাদেরের স্বেচ্ছাচারিতা এবং অগণতান্ত্রিক ও গঠনতন্ত্রবিরোধী।

জাপার সাবেক এই মহাসচিব আরও বলেন, ‘জিএম কাদের আমাকে কি অব্যাহতি দেবেন? তাকে তো এরশাদ সাহেব অনেকবার বহিষ্কার করেছেন।’

সম্প্রতি বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ায় জিএম কাদের সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন মসিউর রহমান রাঙ্গা। পার্টির চেয়ারম্যান বিভিন্ন ইস্যুতে যে সরকারবিরোধী অবস্থান নিয়েছেন তার মধ্যে জনস্বার্থ সংশ্লিষ্ট কিছু ইস্যুর সঙ্গে একমত হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভিন্নমত রয়েছে রাঙ্গার।

রাঙ্গা বলেন, ‘আমাকে রওশন এরশাদের লোক বলা হয়। আমাকে জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বী ভাবা হয়। আসলে আমি রাইভাল নই।’

মসিউর রহমান রাঙ্গা জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদপন্থী বলে আলোচনা আছে। দীর্ঘদিন ধরে বিদেশে চিকিৎসাধীন রওশন এরশাদ সম্প্রতি দলের জাতীয় সম্মেলন আহ্বান করেন ও নিজেকে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটিরও ঘোষণা দেন। তার সঙ্গে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরপন্থীদের মধ্যে দ্বন্দ্ব এখন প্রকাশ্যে।

সম্প্রতি গণমাধ্যমকে জি এম কাদের বলেন, কখনো কখনো রওশন এরশাদকে দিয়ে কিছু মহল কিছু বক্তব্য, বিবৃতি ও বিজ্ঞপ্তি দেয়ার ব্যবস্থা করছে, যা সার্বিকভাবে দলীয় অবস্থানের বিপক্ষে চলে যাচ্ছে। অসুস্থতা ও বয়সের কারণে তিনি (রওশন এরশাদ) বিরোধী দলের নেতার ভূমিকা সঠিকভাবে পালন করতে পারছেন না।

এ অবস্থার মধ্যে রওশনপন্থী বলে পরিচিত মসিউর রহমান রাঙ্গাকে অব্যাহতি দেয়া হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

‘ইসলামী ব্যাংক এখন পুরোপুরি রাজনৈতিক ইস্যু’

জুনেই ইনু ও হানিফের মামলার রায়

চিফ প্রসিকিউটর জুনেই ইনু ও হানিফের মামলার রায়

আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিএসএফকে বিজিবি আপনারা গুলি করলে আমরা কি বসে থাকবো

বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সেনাপ্রধান বিশ্বশান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন গ্রহণযোগ্য নাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App