×

জাতীয়

পূর্বাচলের প্লট দ্রুত বুঝিয়ে দেয়া হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০৭:০৭ পিএম

পূর্বাচলের প্লট দ্রুত বুঝিয়ে দেয়া হবে

গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

পূর্বাচলের যে সব প্লট মামলার কারণে বরাদ্দ বুঝিয়ে দেয়া যাচ্ছে না, অতিদ্রুত তাদের প্লট বরাদ্দ দেয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

রবিবার (৬ নভেম্বর) জাতীয় সংসদে প্রশ্ন উত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য শামীম ওসমানের এক প্রশ্নের উত্তরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী এ কথা জানান।

এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। শামীম ওসমান তার প্রশ্নে পূর্বাচলে টাকা দিয়ে অনেকে প্লট বরাদ্দ পাচ্ছে না তাদের ব্যাপারে কি করা হবে জানতে চান।

শরীফ আহমেদ বলেন, আমরা পূর্বাচলে ১২০টি প্রাতিষ্ঠানিক প্লট অনুমোদন করে দিয়েছি। যেসব প্লটে মামলার সমস্যা নাই আমরা সেসব প্লট অনুমোদন দিতে পেরেছি। বিশেষ একটি এনজিও ও পরিবেশবাদী সংগঠন প্রাতিষ্ঠানিক প্লটের বিরুদ্ধে মামলা করেছে। এটা নিয়ে আমি ও সচিব এ্যাটর্নিজেনারেলের সঙ্গে কথা বলেছি। তাদের সঙ্গে কথা বলে যারা প্লটের টাকা দিয়েছেন অতিদ্রুত তাদের বরাদ্দ পাওয়ার ব্যবস্থা করা হবে।

গ্রামের মানুষের জন্য উপজেলা পর্যায়ে স্বল্পমুল্যে আবাসিক ফ্লাটের ব্যবস্থা করা যায় কি না আওয়ামী লীগের সদস্য শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, বিভিন্ন জেলা উপজেলা থেকে বা শহর থেকে সাধারণ মানুষের চাপ কমানোর লক্ষে বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ে স্বল্প সুদে আবাসিক ফ্লাট নির্মাণের কাজ আমরা শুরু করেছি। এই কাজ আগামীতেও চলমান থাকবে।

আওয়ামী লীগের সদস্য অসিম কুমার উকিলের এক সম্পূরক প্রশ্নের উত্তরে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, আমরা সরকারী সব প্রকল্পের রেট সিডিউল অনুমোদন করে দিয়েছি। পরবর্তিতে যে টেন্ডার হবে যে সব সামগ্রী দিয়ে নির্মাণ কাজ করা হয় তা বর্তমান রেটে হবে। সিডিউলে নতুন রেটে টেন্ডার হচ্ছে। আর যে সব কাজ চলমান আছে বা আংশিক হয়েছে সে সব কাজের সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে আমরা সমাধন করবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App