×

জাতীয়

করোনার ৪র্থ ডোজ ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

করোনার ৪র্থ ডোজ ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি

দেশের করোনাভাইরাসের টিকার চতুর্থ ডোজ ষাটোর্ধ্ব মানুষ আগে পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব এইডস দিবস উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের হাতে টিকা আছে। চতুর্থ ডোজ টিকা দেওয়ার ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের কথা হয়েছে। টিকা দেওয়ার ব্যাপারে টেকনিক্যাল কমিটিরও সম্মতি আছে।

তিনি বলেন, চীন, জাপানসহ বেশ কয়েকটি দেশে করোনা সংক্রমণ আবার বাড়ছে। আমাদের সতর্ক থাকতে হবে। যদিও দেশে সংক্রমণের হার তুলনামূলকভাবে অনেক কম। দেশে করোনায় মৃত্যু ৩০ হাজারের কম। তবে আমরা একটি মৃত্যুও চাই না।

এদিকে আজ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত করোনার টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন শুরু হয়েছে। এই ৭ দিনে ৯০ লাখ মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে বলেও অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান। স্বাস্থ্য বিভাগ ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে দেশের মানুষকে করোনার টিকা দেওয়া শুরু করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App