×

জাতীয়

পদত্যাগ করলেন বিএনপির এমপি হারুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ০১:০০ পিএম

পদত্যাগ করলেন বিএনপির এমপি হারুন

ফাইল ছবি

পদত্যাগ করলেন বিএনপির এমপি হারুন

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন বিএনপি নেতা হারুনুর রশীদ। ছবি: ভোরের কাগজ

অবশেষে সংসদ সদস্য পদ আনুষ্ঠানিকভাবে ছেড়ে দিলেন বিএনপি নেতা হারুনুর রশীদ।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছে তার পদত্যাগপত্র জমা দেন তিনি।

তিনি বলেন, দেশ এখন আর আইন অনুসারে পরিচালিত হচ্ছে না। এখন এই সংসদ মহাজোটের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে। এখানে কোনো বিরোধী দলের সদস্য নেই। এটি একদলীয় সংসদ। আমাদের সংবিধান ও কার্যপ্রণালী বিধিতে এই ধরনের কোনো সুযোগ নেই।

এর আগে বিএনপির পাঁচজন এমপি ও একজন সংরক্ষিত আসনের এমপি (ব্যারিস্টার রুমিন ফারহানা) পদত্যাগ করেন।

বিএনপি নেতা হারুনুর রশীদ আরও বলেন, আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যালয়ে কিছুদিন আগেই নারকীয় তাণ্ডব চালানো হয়েছে। এটি একটি গণতান্ত্রিক সভ্য দেশে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আজকে পার্টির (দলের) চেয়ারম্যান, মহাসচিবসহ সব নেতার বিরুদ্ধে ‘মিথ্যা জঙ্গি ও নাশকতার মামলা’ দিয়ে তাদেরকে আটক রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App