×

জাতীয়

রাজধানীর খিলক্ষেতের আগুন নিয়ন্ত্রণে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২২, ০৯:০৮ পিএম

রাজধানীর খিলক্ষেতের আগুন নিয়ন্ত্রণে

ছবি: সংগৃহীত

ঢাকার খিলক্ষেতের নিকুঞ্জে একটি বহুতল ভবনে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাত ৮টা ৪৫ মিনিটে ১৪ তলা ভবনের নবম তলার আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে সংস্থাটি।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ৭টি ইউনিট কাজ করেছে। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার ১২ মিনিটের মধ্যে ফায়ার ফাইটাররা ঘটনাস্থলে কাজ শুরু করেন। রাত ৯টার কিছু সময় আগে আগুন নিয়ন্ত্রণে আনতে আমরা সক্ষম হই।

সিডিসি টাওয়ার নামের ওই ভবনের নবম তলায় সিটি ডেন্টাল কলেজ ও হাসপাতালের হোস্টেল অবস্থিত।

কলেজের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম জানান, কলেজের হোস্টেলে আগুন লেগেছে। তবে আগুন লাগের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীরা হোস্টেল থেকে বেরিয়ে যেতে পেরেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App