×

জাতীয়

পি কে হালদারের মামলার পরবর্তী সাক্ষ্য ১ মার্চ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৩ পিএম

অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারসহ ১৪  জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।

আজ বুধবার (১ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে সর্বশেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক সালাহউদ্দিন জবানবন্দি প্রদান করেন। তবে জেরার জন্য আগামী ১ মার্চ তারিখ ধার্য করেন আদালত। এনিয়ে মামলাটিতে ১০৬ জন সাক্ষীর মধ্যে ১০০ জনের সাক্ষ্য হয়েছে।

সাক্ষ্য গ্রহণের সময় কারাগারে থাকা চার আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধাকে আদালতে হাজির করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের অভিযোগে মামলা দায়ের করেন দুদকের উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

পে-স্কেলে সর্বোচ্চ ৬০ শতাংশ বাড়িভাড়া, কোন খাতে ভাতার হার কত

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

‘কত বছর পেরিয়ে গেল, অথচ...’, সালমান শাহকে স্মরণ শাবনূরের

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

রাজধানীতে নিয়মিত অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

বর্জ্যের বিনিময়ে ভাসমান বাজার চালু করল ডিএসসিসি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App