×

জাতীয়

স্বাধীনতাকে হেয় করা প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ১১:৪০ পিএম

স্বাধীনতাকে হেয় করা প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা

এডিটরস গিল্ড ফোরাম। ফাইল ছবি

স্বাধীনতাকে হেয় করা প্রথম আলোর প্রতিবেদনের নিন্দা

মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা জানিয়েছে এডিটরস গিল্ড বাংলাদেশ।

শুক্রবার (৩১ মার্চ) সংগঠনটির সভাপতি মোজাম্মেল বাবু ও সাধারণ সম্পাদক ইনাম আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। তাতে বলা হয়, গত ২৬ মার্চ স্বাধীনতা দিবসে প্রকাশিত প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার সামিল। এটি সাংবাদিকতার নামে এজেন্ডা বাস্তবায়নের ধারাবাহিক চেষ্টার অংশ।

আরো বলা হয়, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ সাংবাদিকতা নয়, অপসাংবাদিকতা। এডিটরস গিল্ড বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে।

বিবৃতিতে এডিটরস গিল্ড বাংলাদেশ বলেছে, কেউই আইনের উর্ধ্বে নয়। তবে মূলধারার গণমাধ্যমে প্রকাশিত কোনো প্রতিবেদনের ব্যাপারে কেউ সংক্ষুব্ধ হলে মামলা দায়েরের আগে আমরা প্রেস কাউন্সিলের মতামত নেয়ার আহ্বান জানাচ্ছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মহিপুরে ব্যবসায়ীকে ইউপি সদস্যের হাতুড়ি পেটা

মহিপুরে ব্যবসায়ীকে ইউপি সদস্যের হাতুড়ি পেটা

ঘুষের টাকা নিয়ে ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

ঘুষের টাকা নিয়ে ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

চাঁদা না পেয়ে পুলিশ সদস্যের বাড়িতে হামলা, আতঙ্কে পরিবার

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সোনারগাঁওয়ে যুবককে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App