×

জাতীয়

আইন ও বিচার বিভাগের জন্য বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩, ০৫:৪৪ পিএম

আইন ও বিচার বিভাগের জন্য বাজেট প্রায় ২ হাজার কোটি টাকা

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য বাজেটে বরাদ্দের প্রস্তাব করা হয় ১ হাজার ৯৪২ কোটি টাকা।

এছাড়া সুপ্রিম কোর্টের জন্য ২৩৭ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়।

বৃহস্পতিবার (১ জুন) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

গত বছরের ৯ জুন জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে আইন ও বিচার বিভাগের জন্য ১ হাজার ৯২৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল। এছাড়া সুপ্রিম কোর্টের জন্য ২৩০ কোটি এবং লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের জন্য ৪০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

একদিনে হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

এনসিপি পুনর্গঠন, কে কোন দায়িত্ব পেলেন?

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

ইউরোপে তীব্র গরমে ৫০ হাজার মানুষের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

মাগুরায় মদপানের পর অসুস্থ দুই যুবকের মৃত্যু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App