×

জাতীয়

আমাদের অজান্তেই দেশে বাকশাল গঠন করা হয়েছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৩, ০৭:২২ পিএম

আমাদের অজান্তেই দেশে বাকশাল গঠন করা হয়েছে

শনিবার দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। ছবি: ভোরের কাগজ

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, দেশে একটি দল আছে। সেই দল স্বৈরাচারী কায়দায় দেশ শাসন করছে। সেই দলের মধ্যে প্রশাসন, আর্মি এবং আইনশৃঙ্খলা বাহিনী সবাই সদস্য। এছাড়া বিচার বিভাগ, নির্বাচন কমিশন (ইসি), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) সবাই ওই দলের সদস্য হয়েছে। শাসন ব্যবস্থার সব প্রতিষ্ঠান একটি দলের সদস্য হয়ে গেছে। যেভাবে বাকশাল গঠন করা হয়েছিল, একইভাবে আমাদের অজান্তেই দেশে বাকশাল গঠন করা হয়েছে। বাকশালের মতো একদলীয় শাসন ব্যবস্থাকে স্থায়িত্ব দেয়া হয়েছে। সামনের নির্বাচনে বাকশালের মতো সরকারকে চিরস্থায়ী করার পরিকল্পনা চলছে। এই এক দলের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। তাহলেই দেশের মানুষ বেঁচে থাকার অবলম্বন পাবে।

শনিবার (৩ জুন) দুপুরে নরসিংদী শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, বিচার বিভাগ নিয়ে আমরা গর্ব করতাম। কিছু দিন আগে সরকারি দলের এক প্রভাবশালী ব্যক্তি বলেছেন, প্রধান বিচারপতিকে আমরা নামিয়ে দিয়েছি। কে নামিয়ে দিয়েছে? আওয়ামী লীগ নামিয়ে দিয়েছে। তার মানে বিচার বিভাগকেও ওই দলের সদস্য হতে হবে। তারা সবাই আওয়ামী লীগের ও তাদের নেতা একজন। সেই নেতা যা বলেন, সবাই তাই করেন। তাই নির্বাচন কিভাবে সুষ্ঠু হবে? সেখানে দুর্নীতিবাজরা কিভাবে শাস্তি পাবে? কীভাবে মেধাবীরা চাকরি পাবে? সবাই দলীয় আস্তরনের মধ্যে আছে। যে নির্দেশ আসে সবাই সে নির্দেশ মেনে চলে।

বর্তমানে সাধারণ মানুষ বিচার পায় না উল্লেখ করে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষের কথা গ্রাহ্য করা হয় না, সাধারণ মানুষ নির্বাচন করতে পারে না। সাধারণ মানুষ নির্বাচন করে জিততে পারবে না, এটাই বাস্তবতা। অথচ, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আমরা সুষ্ঠু নির্বাচন করছি, আমরা নির্বাচন ছাড়া ক্ষমতায় আসিনি। সরকারের কথা দেশের মানুষ বিশ্বাস করে না। সরকারের বিপক্ষে সত্য কথা বললে কোনো গণমাধ্যম প্রকাশ করতে পারে না। ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে গণমাধ্যমের গলা টিপে ধরার জন্য। শাস্তির ব্যবস্থা করা হয়েছে, আগামীতে ফাঁসির ব্যবস্থা করা অস্বাভাবিক কিছু নয়। আইন করে, নির্যাতন-নিপীড়ন চালিয়ে দেশে লুটপাটের ব্যবস্থা হচ্ছে। দেশকে বাঁচাতেই আমাদের রাজনীতি। বাজেটের কারণে সামনের দিনগুলো আরো কঠিন হয়ে উঠবে। সেজন্য সরকারের কোনো প্রস্তুতি নেই। সরকার জান বাঁচাতে নির্বাচন পার করতে চাচ্ছে। তারপর তারা দেখিয়ে দেবে তারা কোথায় আর জনগণ কোথায়।

নরসিংদী জেলা জাপা আহ্বায়ক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব মো. ওমর ফারুক মিয়ার সঞ্চালনায় দলের মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুসহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

খনিজ সম্পদমন্ত্রী আওয়ামী লীগ নিজেদের মতো ইতিহাস বিকৃত করেছে

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

শাহজালালের কার্গো ভিলেজের পাশে আগুন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App