×

জাতীয়

রাজধানীতে বস্তিবাসীর জন্য ১০০১টি ফ্লাট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৩, ০৫:০৯ পিএম

রাজধানীতে বস্তিবাসীর জন্য ১০০১টি ফ্লাট

ছবি: সংগৃহীত

রাজধানীসহ প্রধান প্রধান শহরের বস্তিতে জীবিকার তাগিদে মানবেতরভাবে বসবাস করা প্রান্তিক ও স্বল্প আয়ের জনগোষ্ঠীকে ভাড়াভিত্তিক ফ্ল্যাটে বসবাসের ব্যবস্থা করছে বর্তমান সরকার। এ প্রকল্পে প্রাথমিকভাবে রাজধানী ঢাকায় বস্তিবাসীর জন্য ১ হাজার ১টি ভাড়াভিত্তিক ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মঙ্গলবার (৬ জুন) মো. শহীদুজ্জামান সরকারের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।

মঙ্গলবারের প্রশ্নোত্তোর টেবিলে উত্থাপিত হয়, এসময় স্পিকার ড.  শিরীন শারমিন চৌধুরী সংসদে সভাপতিত্ব করছিলেন।

প্রতিমন্ত্রী জানান, বস্তিবাসীদের জন্য ১ হাজার ১ টি ভাড়াভিত্তিক ফ্লাট তৈরির অংশ হিসেবে মিরপুর-১১নং সেকশনে ৫৩৩টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষের উপহার হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালের  ৩ আগস্ট  এ প্রকল্পের ৩০০টি ফ্ল্যাটের বরাদ্দপত্র ৩০০জন বস্তিবাসীর  মধ্যে হস্তান্তর করেন। চলতি বছর উক্ত প্রকল্পের অবশিষ্ট ২৩৩টি ফ্ল্যাট ২৩৩টি বস্তিবাসী পরিবারের মধ্যে ভাড়াভিত্তিক বরাদ্দপত্র দেবার জন্য ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমান সরকারের “রূপকল্প ২০৪১” বাস্তবায়নের লক্ষ্যে স্বল্প ও মধ্যম আয়ের মানুষের আবাসন নিশ্চিত করার জন্য জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় আবাসিক ফ্ল্যাট নির্মাণ এবং প্লট উন্নয়ন প্রকল্প নিচ্ছে  ও বাস্তবায়ন করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App