×

জাতীয়

আরও উন্নত যুদ্ধবিমান কেনার পরিকল্পনা আছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ০৮:৫০ পিএম

আরও উন্নত যুদ্ধবিমান কেনার পরিকল্পনা আছে
আরও উন্নত যুদ্ধবিমান কেনার পরিকল্পনা আছে
বিমান বাহিনীকে যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে আরো উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুলক হক। মঙ্গলবার (৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হওয়ার পর আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের এক প্রশ্নের লিখিত উত্তরে আইনমন্ত্রী এ কথা জানান। এসময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। আনিসুল হক বলেন, বাংলাদেশ বিমান বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে এবং ফোর্সেস গোল ২০৩০ অনুযায়ী বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীতে মোট ৮ স্কোয়াড্রন যুদ্ধবিমান রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ বিমান বাহিনীকে যুগোপযোগী ও আধুনিকায়নের লক্ষ্যে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে আরো উন্নত প্রযুক্তির যুদ্ধবিমান ক্রয় করার পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে বাংলাদেশ নৌবাহিনীতে বর্তমানে সুইটি সাবমেরিনসহ ছোট বড় ৬৫টির অধিক জাহাজ এবং দুইটি হেলিকপ্টার ও চারটি মেরিটাইম এয়ারক্রাফট রয়েছে। এছাড়া, দেশের সার্বভৌমত্ব রক্ষাকল্পে ভবিষ্যতে বাংলাদেশ নৌবাহিনীতে বাজেট বরাদ্দের ওপর ভিত্তি করে পর্যায়ক্রমে ফ্রিগেট, করভেট, অফসোর পেট্রোল ভেসেল (এপিডি), মাইন কাউন্টার মেজার ভেজেল (এমসিএমভি), লার্জ পেট্রোল ক্রাফট (এলপিসি), ওশান টাগ, হারবার টাপ, ওয়েল ট্যাংকার, লজিস্টিক শিপ, ফ্লোটিং ক্রেন, হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল ও হোল্ডার ক্রাফট সংযুক্তির পরিকল্পনা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

শান্তিরক্ষীদের অর্জন করা গৌরব রক্ষা করা সশস্ত্র বাহিনীর প্রধান কর্তব্য: প্রধানমন্ত্রী

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলি, নিহত ১২

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

যুদ্ধের মধ্যেই নতুন ৫ পারমাণবিক স্থাপনা নির্মাণের ঘোষণা ইরানের

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

এবার ব্রহ্মপুত্র এক্সপ্রেস উদ্ধারে আসা ‘রিলিফ ট্রেন’ও লাইনচ্যুত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App