×

জাতীয়

ইভিএমে ৮০০ নির্বাচন সুষ্ঠু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ০৯:২০ পিএম

ইভিএমে ৮০০ নির্বাচন সুষ্ঠু

ইসি রাশেদা সুলতানা। ফাইল ছবি

বর্তমান ইসির অধীনে দেশে প্রায় ৮০০ টি নির্বাচন ইভিএমে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি ইভিএমে আস্থা রাখার কথা বলেছেন। ইসি রাশেদা বলেন, যে কোনো নির্বাচনই অনেক বড় কর্মযজ্ঞ। তাই প্রার্থী ও ভোটারদের সৌহার্দ্যপূর্ণ পরিবেশে স্ব স্ব জায়গা থেকে নির্বাচনে দায়িত্বশীল হয়ে কাজ করতে হবে। এছাড়া, প্রশাসনসহ আইন-শৃঙ্খলা বাহিনী সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে। সবাই মিলে তাদেরকেও সহযোগিতা করতে হবে।

বুধবার (১২ জুলাই) দুপুরে তাড়াশ উপজেলা মিলনায়তনে জেলা প্রশাসক মীর মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রথমবারের মতো তাড়াশ পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাশেদা সুলতানা বলেন, আচরণবিধি মেনে সব প্রার্থীকে নির্বাচনী প্রচার চালাতে হবে এবং আশা করি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আমি সিরাজগঞ্জের মেয়ে, গ্রামে বেড়ে উঠেছি, আমি দেখেছি এলাকার মেয়েরা নির্বাচনে শ্বশুরবাড়ির আত্মীয়দের নিয়ে ভোট দেখতে বাবার বাড়ির এলাকায় চলে আসে। দেশের মানুষের কাছে যে কোনো নির্বাচনই উৎসবের মতো। তাই এই উৎসবে প্রত্যেককে সহনশীল হতে হবে।

তিনি আরো বলেন, নির্বাচনকালে ইভিএম বিকল হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা নেয়া হয়েছে। ইভিএমে রেজাল্ট পরিবর্তনের সুযোগ নেই। কেন্দ্রেই রেজাল্ট দেয়া হবে। এছাড়া নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসনীম উর্মির সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. আরিফুর রহমান মন্ডল, রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম, তাড়াশ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App