×

জাতীয়

ঢাকা ওয়াসায় আবারও নিয়োগ পেলেন তাকসিম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ০৫:৪১ পিএম

ঢাকা ওয়াসায় আবারও নিয়োগ পেলেন তাকসিম

তাকসিম এ খান। ছবি: সংগৃহীত

আবারও তিন বছরের জন্য ঢাকা ওয়াসার এমডি (ব্যবস্থাপনা পরিচালক) পদে নিয়োগ পেলেন বর্তমান এমডি তাকসিম এ খান। এ নিয়ে সপ্তমবারের মতো তাকে একই পদে নিয়োগ দেওয়া হলো।

বৃহস্পতিবার (৩ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

স্থানীয় সরকার বিভাগের উপসচিব মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, ‘পানি সরবরাহ ও পয় নিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬ এর ২৮(২) ধারা মোতাবেক প্রকৌশলী তাকসিম এ খানকে তার বর্তমান চাকুরির মেয়াদ পূর্ণ হওয়ার পর অর্থাৎ ১৪ অক্টোবর ২০২৩ হতে তিন (৩) বছরের জন্য ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পুনঃনিয়োগ/নিয়োগের জন্য সরকারের অনুমোদন নির্দেশক্রমে জ্ঞাপন করা হলো।’

২০০৯ সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পান তাকসিম এ খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App