×

জাতীয়

আ.লীগের চেয়ে বড় জঙ্গি নেই: খসরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৬:১০ পিএম

আ.লীগের চেয়ে বড় জঙ্গি নেই: খসরু

ছবি: সংগৃহীত

সরকার পতনের এক দফা দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল শুরু হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) বিকাল চারটার দিকে শুরু হয় এই কালো পতাকা মিছিল। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, নয়াপল্টন থেকে শুরু হয়ে মিছিলটি দয়াগঞ্জে শেষ হওয়ার কথা রয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস মিছিলটির উদ্বোধন করেন।

মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সমাবেশে দলটির এই নেতা বলেন, সরকারের পতন না হলে আমরা কেউ ঘরে ফিরে যাবো না। আপনারা রাজপথে থাকবেন তো? রাজপথে থেকেই একদফা দাবি আদায় করতে হবে।

এসময় র‌্যাবের সাম্প্রতিক জঙ্গি অভিযানের বিষয়ে মির্জা ফখরুলের কথারই পুনরাবৃত্তি করেন তিনি। এসময় আমীর খসরু আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি-সন্ত্রাসী দল বিশ্বের কোথাও নেই বলেও মন্তব্য করেন। বিএনপির সিনিয়র এই নেতা বলেন, সরকার নতুন নাটক করছে, জঙ্গি নাটক। জঙ্গি নাটক তো অনেক আগেই শেষ হয়ে গেছে। ওই জঙ্গি খেলা আর চলবে না। ওই জঙ্গি খেলা বিশ্ববাসী কেউ বিশ্বাস করে না। আবার নাকি জঙ্গি সংগঠন বেড়েছে। আওয়ামী লীগের চেয়ে বড় জঙ্গি-সন্ত্রাসী দল বিশ্বের কোথাও নেই।

তিনি আরো বলেন, বাংলাদেশের মানুষ যখন সিদ্ধান্ত নেন, তখন তারা আর পিছপা হন না। স্বাধীনতা যুদ্ধে পিছপা হয়নি, ভাষা আন্দোলনে পিছপা হয়নি। যেবারই সিদ্ধান্ত নিয়েছে , সেইবারই তার প্রতিপক্ষ পরাজিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা এজেডএম জাহিদ হোসেন, জয়নুল আবেদীন ফারুক, যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

মায়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন, ফের কারাগারে চিন্ময় দাস

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

বাস-লাটাহাম্বার সংঘর্ষ, আহত ২৫

পে স্কেল নিয়ে বড় সুখবর

পে স্কেল নিয়ে বড় সুখবর

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

চিকিৎসার উদ্দেশ্যে থাইল্যান্ড যাচ্ছেন বিদ্যুৎমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App