×

জাতীয়

যারা আসবে তাদের নিয়ে নির্বাচন করবো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩, ০৫:০২ পিএম

যারা আসবে তাদের নিয়ে নির্বাচন করবো

নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা বলেছেন, রাজনৈতিক সমঝোতা বড় কথা নয় আর রাজনীতিতে সমঝোতা আমাদের কাজ না। যে দলগুলো আসবে আমরা তাদের নিয়ে নির্বাচন করব।

রবিবার (৮ অক্টোবর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন।

রাশেদা সুলতানা বলেন, সংলাপের কোনো উদ্যোগ হয়নি। কখন কীভাবে সংলাপ করব তখন দেখা যাবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করব। সংবিধান অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। রাজনৈতিক সমঝোতা বড় কথা নয়। যে দলগুলো আসবে আমরা তাদের নিয়ে নির্বাচন করব। আমাদের উদ্যোগ, আস্থার জায়গায় আমরা কাজ করছি।

তিনি বলেন, নিরপেক্ষতা... আমরা এই বিষয়ে পিছপা হব না। ওনাদের (রাজনৈতিক দলগুলোর) আস্থা ও মানসিকতার উন্নয়ন করতে হবে।

রাশেদা সুলতানা আরও বলেন, সব দল অংশ নেয়া না নেয়া প্রশ্ন নয়; প্রশ্ন হলো ভোটের সময় ২০১৪ সালে কিছু জায়গায় আক্রমণ হয়েছিল, এই উদাহরণ দিয়ে বলেছিল, যদি সব দল না আসে তবে যেন সেফটি মেজারমেন্ট রাখা হয়। সিকিউরিটি মানে অফিসের সিকিউরিটি, তবে ২০১৪ সালে কী হয়েছিল আমি জানি না। যদি আগুন দিয়ে দিল, লুটপাট করে ফেলল। এই অফিস যেন নিরাপদ থাকে। তাদের দাবি দাওয়া নিয়ে বসব। তবে এখনও কংক্রিট সিদ্ধান্ত হয়নি।

এক প্রশ্নের জবাবে এই নির্বাচন কমিশনার বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয়হীনতার কথা বলেনি। তাদের প্রমোশন নিয়ে আলোচনা হয়েছে। অনেক অফিসে জনবল নেই। সুনির্দিষ্ট ফোর্স বলেনি। ইউরোপীয় ইউনিয়নের একটি দল আসবে। তবে আমাদের সঙ্গে বসবে, এই বিষয়ে এখনও কিছু হয়নি। ওনারা বাজেট সমস্যার কথা বলেছেন। ওনারা বেশি করে পাঠালে পাঠাক। ওনারা আসুক আবারও বসব। তবে ওনাদের বাজেটের কিছু সমস্যা আছে। ওনারা বেশি করে পাঠান, এটা আমরা আমন্ত্রণ জানাচ্ছি। এতে আমাদের কোনো আপত্তি নেই। যেদিন বসব সেই দিন জানাব, তবে অগ্রিম কিছু বলতে চাচ্ছি না।

সাবেক এই জেলা জজ বলেন, আমাদের একটা অবস্থান আছে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষ একটা নির্বাচন করব। এটা আমাদের অঙ্গীকার, একটা প্রত্যয়, যেহেতু আমরা শপথ নিয়েছি ভালো নির্বাচনই করব। আমরা অত্যন্ত নিষ্ঠাবান যে, একটা ভালো নির্বাচন করব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

কুষ্টিয়া স্টেশনে বাবা-ছেলেকে ছুরিকাঘাতের অভিযোগ, ট্রেন আটকে বিক্ষোভ

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

কুষ্টিয়ায় পুকুরে গোসলে নেমে কলেজ ছাত্রের মৃত্যু

বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

মাহদী আমিন বিশ্ববিদ্যালয়, শিল্প খাত ও প্রবাসীদের সমন্বয়ে ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App