×

জাতীয়

হরতাল-অবরোধে সারাদেশে চলবে বাস-ট্রাক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০৬:৪৬ পিএম

সভায় বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার (১৮ নভেম্বর) সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ'র আহবানে হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়ে জরুরি আলোচনা হয়েছে। সেখানে এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সম্মানীত সভাপতি মসিউর রহমান রাঙ্গা, এম.পি । বর্ধিত সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির প্রায় ১২০টি জেলা শাখা/ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ বলেন, বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক থাকবে। সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসুচীর নামে বিএনপি-জামায়াত দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারাদেশে ১২০টি গাড়িতে অগ্নি সংযোগ করেছে এবং ২২৫টি গাডড়ি ভাংচুর করেছে। আন্দোলনের নামে গাডড়ি ভাংচুর, অগ্নিসংযোগ কোনভাবেই বরদাস্ত করা যায় না। হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত গাডড়ির ক্ষতিপূরণ পূর্বের ন্যয় এবারও প্রদান করিবেন বলিয়া প্রধানমন্ত্রী আমাদেরকে আশ্বস্থ করেছেন। সভায় বিএনপি-জামায়াতের ডাকা আগামীকাল থেকে হরতাল-অবরোধ উপেক্ষা করে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল অব্যাহত থাকবে বলে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় । সে মোতাবেক হরতাল-অবরোধে ঢাকাসহ সারাদেশে পণ্য ও যাত্রী পরিবহন চলাচল স্বাভাবিক রাখার জন্য সারাদেশের পরিবহন মালিকদেরকে অনুরোধ জানানো হয়। হরতাল-অবরোধের দিনগুলোতে গাডড়ি চলাচলে যাতে কোন প্রকার বাধাগ্রস্ত না হয় সেজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অন্তর্জালে ঝড় তুলল জায়েদ খানের ‘শিকারি’

অন্তর্জালে ঝড় তুলল জায়েদ খানের ‘শিকারি’

অভিযানের পরও থামছে না বালু-পাথর লুট

অভিযানের পরও থামছে না বালু-পাথর লুট

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

সুন্দরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা সিদ্দিক হোসেনের দাফন সম্পন্ন

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

জীবিত শাশুড়িকে ‘মৃত’ বানিয়ে জমি বিক্রির চেষ্টা পুত্রবধুর, তারপর যা হলো...

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App