×

জাতীয়

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৩:২৪ পিএম

কুমিল্লায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম

কুমিল্লার দেবিদ্বারে ফাহিম খাঁন (২২) নামে এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ফাহিম সেখানে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, আহত ফাহিম মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের মো. ফরিদ খাঁনের ছেলে এবং ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক । সে স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদের অনুসারী ছিলেন।

আহত ফাহিমের চাচাতো ভাই মো. শামীম খাঁন জানান, ফাহিম কুমিল্লা থেকে দেবিদ্বার থানার বরকামতা ইউনিয়নের বাগুর বাস স্টেশনে নেমেছিলেন। পথে ছোটনা বাড়ির দিকে রওয়ানা হলে পথে স্থানীয় লিটন সরকারের নেতৃত্বে ১০-১২ জন লাঠি, রামদা ও দেশীয় অস্ত্রসহ ফাহিমকে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে দৌড় দিলে অভিযুক্তরা তাকে কুপিয়ে জখম করে। পরে এলোপাথারি পিটিয়ে মৃত ভেবে রাস্তায় ফেলে পালিয়ে যায়।

এসময় স্থানীয়রা ফাহিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে ভুক্তভোগীর পরিবার।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত ব্যক্তির শরীরের একাধিক জায়গায় গুরুতর জখম হয়েছে। তাঁর মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সে এখনও আশঙ্কামুক্ত নয়।

এ বিষয়ে অভিযুক্ত লিটন সরকারের ফোনে একধিখবার কল করা হলেও সে ফোন রিসিভ করেনি। এ ঘটনায় দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নয়ন মিয়া বলেন, থানায় এখনও কেউ লিখিত অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

ইতিহাস বলছে এবার চ্যাম্পিয়ন হবে ব্রাজিল

সংস্কার ও পরিচর্যার অভাবে ধ্বংসের মুখে সুন্দরগঞ্জ শিশু পার্ক

সংস্কার ও পরিচর্যার অভাবে ধ্বংসের মুখে সুন্দরগঞ্জ শিশু পার্ক

বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App