×

সিলেট

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৮:১২ পিএম

৯০০ পিস ইয়াবাসহ ধরা খেলো আর্জেন্টিনা সমর্থক

ছবি: সংগৃহীত

সিলেটে ৯০০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকালে তার পরনে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

গ্রেপ্তার মাদককারবারির নাম রোমন লাল হরিজন (১৮)। তিনি বন্দরবাজার এলাকার দিলু লাল হরিজনের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির। তিনি বলেন, উদ্ধার হওয়া ইয়াবার ঘটনায় রোমন লাল হরিজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দরবাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় বন্দরবাজারের মাশরাফিয়া রেস্টুরেন্টের সামনে থেকে রোমন লাল হরিজনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটক হওয়ার সময় তার গায়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের জার্সি ছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App