মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ৩১ ডিসেম্বর ২০২৩, ০৭:৪৫ পিএম
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত
আগামী ৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) ঢাকা সফররত প্রতিনিধিদল বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে বৈঠক করেছে।
রবিবার (৩১ ডিসেম্বর) গুলশানে মঈন খানের বাসভবনে প্রতিনিধিদলটি প্রায় পৌনে দুই ঘণ্টা বৈঠক করে দলটি।
বৈঠকে ড. আব্দুল মঈন খান ছাড়াও মার্কিন প্রতিনিধিদলের মধ্যে উপস্থিত ছিলেন এনডিআই-আইআরআই নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের বিশ্লেষক এবং সমন্বয়কারী মিসেস নাতাশা রথচাইল্ড, উগান্ডা মানবাধিকার কমিশনের কমিশনার এবং নির্বাচন বিশেষজ্ঞ মি. ক্রিস্পিন কাহেরু, দ্য চার্টার সেন্টারের (নির্বাচন এক্সপার্ট মিশন) লিগ্যাল অ্যানালিস্ট মিস মারিয়াম তাবাতাদজে, নির্বাচন পর্যবেক্ষক মি. নেনাদ মারিনোভিচ ও নির্বাচন বিশেষজ্ঞ মি. ইভাইলো পেন্টচেভ।
নির্বাচন পর্যবেক্ষনে এনডিআইয়ের মোট ১২ সদস্যের প্রতিনিধিদল ঢাকায় অবস্থান করবে। এর আগে ডিসেম্বরের মাঝামাঝিতে পাঁচ সদস্যের এই প্রতিনিধিদলটি ঢাকায় আসে।
