×

জাতীয়

আবারও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুন ২০১৮, ০২:১১ পিএম

আবারও কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
‘এমপিও নীতিমালা ও জনবল কাঠামো-২০১৮’ এর বৈষম্যমূলক বিধান সংশোধনের দাবি জানিয়ে কঠোর আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক-কর্মচারী ফোরাম। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ফোরামের সভাপতি মো. সাইদুল হাসান সেলিম এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সমাপনী বাজেট বক্তব্যে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের ঘোষণা দেবেন। ইতোপূর্বে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন। তা না হলে আমরা কঠোর আন্দোলনে যাব। ফোরামের সভাপতি বলেন, আগামী ১৩ জুলাই সব শিক্ষক সংগঠনগুলোর নেতাদের সঙ্গে নিয়ে যুগপৎ আন্দোলনের লক্ষ্যে এবং জোট গঠনের জন্য গোলটেবিল বৈঠক হবে। আন্দোলন কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, আগামী ২৩ থেকে ২৬ জুলাই প্রতিটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এক ঘণ্টা করে কর্মবিরতি পালন করা হবে। এছাড়া ১৫ আগস্ট জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর জোটের শরীকদের নিয়ে নতুন কর্মসূচির মাধ্যমে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ হলে সব অন্যায়, বঞ্চনা, অব্যবস্থাপনার অবসান হবে বলেও দাবি করেন তিনি। এর আগে এমপিওভুক্ত শিক্ষকরা গত ১০ জানুয়ারি থেকে ২৯ জানুয়ারি পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে অনশন কর্মসূচি পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিফা বিশ্বকাপের পর্দা উঠছে কাল, একসঙ্গে তিন দেশে উদ্বোধন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App