×

জাতীয়

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০১৮, ১১:০৮ এএম

সাতক্ষীরায় ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
সাতক্ষীরার আশাশুনিতে ট্রাকচাপায় তিথি মনি স্বর্ণকার (১২) নামে সপ্তম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ৭টার দিকে আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বদরতলা-হাজীপুর সড়কের হাজীপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত তিথি মনি স্বর্ণকার উপজেলার কাটাখালি গ্রামের পরিমল স্বর্ণকারের মেয়ে। সে বদরতলা হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, সকালে তিথি স্কুলে যাওয়ার সময় সিমেন্ট বোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় বিক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর ও চালককে ধরে গণপিটুনি দেন। খবর পেয়ে আশাশুনি থানার এসআই প্রদীপ সানা ঘটনাস্থলে গিয়ে চালককে তাদের হেফাজতে নিতে চাইলে তাকেও লাঞ্ছিত করেন বিক্ষুব্ধ জনতা। পরে চালককে আটক করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বিষয়টি নিশ্চিত করে জানান, আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাফফারা তাসনীন ও তিনি ঘটনাস্থলে আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App