×

জাতীয়

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১১:৩৫ এএম

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় সুমন চন্দ্র দাস (৩৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর দক্ষিণ উপজেলার কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন চন্দ্র দাস সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাবুল চন্দ্র দাসের ছেলে। তিনি জেলার আদর্শ সদর উপজেলার নোয়াপাড়া এলাকার সুবরাতি শাহজাদী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সফিকুল ইসলাম জানান, সুমন চন্দ্র দাস বুধবার রাত সোয়া ৮টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে শহর থেকে বাড়িতে ফিরছিলেন। পথে কুমিল্লা-লাকসাম সড়কের শিকারপুর এলাকায় পৌঁছালে একটি ট্রাক্টর জমি থেকে রাস্তায় উঠতে গিয়ে ওই সিএনজিকে ধাক্কা দেয়। এতে ওই সিএনজিটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই স্কুলশিক্ষক সুমন চন্দ্র দাস নিহত হন। আরও তিন যাত্রী আহত হন। নিহতের মরদেহ ও দুর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App