×

জাতীয়

আতিকুলকে শোকজ করার নির্দেশ ইসির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ জানুয়ারি ২০২০, ০৫:৪৩ পিএম

আতিকুলকে শোকজ করার নির্দেশ ইসির

আতিকুল ইসলাম/ ফাইল ছবি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে শোকজ করার জন্য রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (৫ জানুয়ারী) রাজধাণীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশনার কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। এর আগে গতকাল শনিবার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল নির্বাচন কমিশনে আতিকুল ইসলামের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেন। এ সময় তিনি আতিকুল ইসলােমের আচরণ বিধি ভাঙার কিছু ভিডিও চিত্রও দেন । এর পরিপ্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, রিটার্নিং কর্মকর্তাকে বলেছি যেন তাকে শোকজ করা হয়। একইসঙ্গে কেন এ ধরনের ঘটনায় ঘটেছে, সেটি যেনো জানতে চাওয়া হয়।

তাবিথ তার অভিযোগপত্রে বলেন, গতকাল শনিবার সকাল ৮টা থেকে ৯টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরোশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলাম ঢাকা উত্তরের গুলশান-১ এলাকার গুলশান পার্কে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে একটি নির্বাচনী মঞ্চ করে। এসময় মাইক ও সাউন্ড সিস্টেম ব্যবহার করে নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন ও ভোটারদের কাছে যাওয়ার জন্য কর্মীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য দেন। যা সিটি করপোরেশন নির্বাচনের আচরণ বিধিমালা-২০১৬’র স্পষ্ট লঙ্ঘন ও গর্হিত অপরাধ। এই প্রেক্ষিতে আতিকুল ইসলামকে শোকজ করার নির্দেশ দিয়েছে ইসি। যদিও আজ সকালে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম জানান, মেয়র প্রার্থী আতিকুলের বিষয়টি তদন্ত করা হচ্ছে।তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবারের বাজেট করা হয়েছে

অর্থমন্ত্রী প্রত্যেক মানুষের আকাঙ্ক্ষা পূরণে এবারের বাজেট করা হয়েছে

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App