×

জাতীয়

আইসিইউতে নাসিম , শারীরিক অবস্থা স্থিতিশীল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০২০, ১০:৩০ এএম

বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাস আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়েছে। ১ জুন রাত ৯টায় অক্সিজেন জনিত সমস্যা দেখা দিলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় বলে জানান হাসপাতালের পরিচালক ও প্রধান নিবার্হী কর্মকর্তা আল ইমরান চৌধুরী। তিনি জানান, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজ দুপুর ১২টায় তিনি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। করোনার উপসর্গ মনে হওয়ায় নমুনা পরীক্ষা করা হয়। রাত আটটায় প্রতিবেদন পাওয়া গেলে দেখা যায় তিনি করোনাভাইরাস আক্রান্ত। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক আল ইমরান চৌধুরী জানান, অক্সিজেন সিচুরেশন কমে যাওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

এবার সৌদির তেল স্থাপনায় হুথির সরাসরি হামলা

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ভারতে এবার সড়কমন্ত্রীর পদত্যাগের দাবিতে নতুন পার্টির আত্মপ্রকাশ

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

ডেঙ্গু-চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে ছাড়া হচ্ছে ৬ লাখ পুরুষ মশা

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

খুলনায় হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App