×

জাতীয়

মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২০, ১০:২১ এএম

বর্ষীয়ান রাজনীতিবিদ এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের প্রথম জানাজা রাজধানীর ধানমণ্ডির সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য ছাড়াও দলীয় নেতা-কর্মীরা অংশ নেয়। দ্বিতীয় জানাজা পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর বনানী কবরস্থানে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মরদেহ বনানী কবর স্থানে নেয়া হযেছে। পরে সেখানেই মায়ের কবরের পাশে সমাহিত হবেন আওয়ামী লীগের এ নেতা। উলেখ্য, শনিবার সকাল ১১টা ১০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই রাজনীতিবিদ। গত পহেলা জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ৫ জুন ভোরে ব্রেইন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। এরই মধ্যে পরপর তিনটি কোভিড টেস্ট নেগেটিভ আসে তার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App