×

জাতীয়

তিন দিনের বাজুস ফেয়ার শুরু ৮ ফেব্রুয়ারি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

তিন দিনের বাজুস ফেয়ার শুরু ৮ ফেব্রুয়ারি

ছবি: সংগৃহীত

আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে তিনদিন ব্যাপী বাজুস ফেয়ার-২০২৪। দেশের ইতিহাসে তৃতীয়বারের মতো জুয়েলারি শিল্পের সবচেয়ে বড় আয়োজন বাজুস ফেয়ার-২০২৪ আগামী ৮, ৯ ও ১০ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। 

বাজুস ফেয়ার প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাজুস ফেয়ারের টিকিট মূল্য ১০০ টাকা। ৫ বছর বয়স পর্যন্ত শিশুদের মেলায় প্রবেশে কোন টিকিট লাগবে না। 

এবারের বাজুস ফেয়ারে ৪১ টি জুয়েলারি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। এসব প্রতিষ্ঠান ক্রেতাদের জন্য বিশেষ অফার দেয়ার ঘোষণা দিয়েছে।

বাজুস আশা করছে, বাজুস ফেয়ার-২০২৪ দেশীয় জুয়েলারি শিল্পকে সমৃদ্ধশালী করার পাশাপাশি বিশ্ববাজারে বাংলাদেশের নতুন অবস্থান তৈরিতে সহায়ক ভূমিকা রাখবে। দেশের স্বর্ণ শিল্পীদের হাতে গড়া নিত্য নতুন আধুনিক ডিজাইনের অলংকারের পরিচিতি বাড়বে বিশ্ববাজারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

নারিকেলবাড়িয়া ইউপি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

ইরাকে বাসে আগুন, নিহত অন্তত ২১

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

উখিয়ার রহমতের বিল থেকে ১৯ রোহিঙ্গা আটক

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

ইসরায়েলের মন্ত্রীর ওপর ফ্রান্সের নিষেধাজ্ঞা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App