×

জাতীয়

স্বাস্থ্যমন্ত্রী

তৃণমূল পর্যায়ে চিকিৎসা উন্নতি করাই হলো আমার প্রথম কাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম

তৃণমূল পর্যায়ে চিকিৎসা উন্নতি করাই হলো আমার প্রথম কাজ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেছেন, "দেশের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি করতে হলে তৃণমূলের স্বাস্থ্যসেবায় বিশেষ জোর দিতে হবে। এই তৃণমূল পর্যায়ে চিকিৎসা ব্যবস্থা উন্নতি করাই হবে আমার প্রথম কাজ।"

শনিবার (২৭ জানুয়ারি) বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকেই স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসক হওয়া শুরু উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেন," চট্রগ্রাম মেডিকেল কলেজ থেকে মেডিকেল চিকিৎসা শিক্ষা নিয়েই আমি ডাক্তার হয়েছি। পরবর্তীতে মন্ত্রীও হয়েছি। সুতরাং এই চট্রগ্রাম থেকেই আমার কাজ শুরু হল।" 

চিকিৎসকদের তৃণমূল হাসপাতালে পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা চিকিৎসকদের তৃণমূলে পাঠাতে ও রাখতে কাজ করব তবে একই সাথে আমাদেরকে চিকিৎসকদের নিরাপত্তা দেবার কথাটিও ভালো করে মনে রাখতে হবে। আমার হাসপাতাল শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে পটুয়াখালীর একটি মেয়ের উপর আক্রমণ হলো, সিলেটের জৈন্তাপুর উপজেলা হাসপাতালে কিছুদিন আগেই আক্রমণ হলো। এগুলোও আমাদেরকে ভাবতে হবে। তবে, আমরা মানুষের স্বাস্থ্যসেবা নিয়ে আর পিছিয়ে থাকব না, আমরা কাজ শুরু করে দিয়েছি, আমরা এগিয়ে যাবো। 

এসময় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, অধ্যক্ষ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শুক্রবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী দুদিনের সরকারি সফরের প্রথম দিনে চট্রগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং বিকেলে সেখানে স্থানীয় বিভিন্ন তৃণমূল স্বাস্থ্যকর্মী ও অন্যান্য চিকিৎসক, নার্সদের সাথে আলাদা করে একটি মতবিনিময় সভা করেন। 

একইভাবে, আজ (শনিবার) স্বাস্থ্যমন্ত্রী সকাল থেকে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্রগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম পরিদর্শন করেন এবং বিভাগীয় পর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। 


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক বিক্ষোভ, দুই গুরুত্বপূর্ণ টার্মিনাল বন্ধ

রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

হাইকোর্ট রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

বিএনপিকর্মী হত্যার মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাঈদ খোকনকে

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

রামিসা হত্যা মামলায় সোহেলের স্ত্রী স্বপ্নাকে খালাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App