×

জাতীয়

হৃদিতার মামলায় ইমন কারাগারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০, ১২:৫২ এএম

হৃদিতার মামলায় ইমন কারাগারে

হৃদিতা রেজা ও ইমন

হৃদিতার মামলায় ইমন কারাগারে

ইমন ও হৃদিতা

রাজধানীর রমনা থানায় তৃতীয় স্ত্রী হৃদিতা রেজার করা মামলায় সংগীত পরিচালক শওকত আলী ইমন কারাগারে রয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রমনার স্কাটন গার্ডেন রোডের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে গত ২০ সেপ্টেম্বর মামলাটি করেন ইমনের তৃতীয় স্ত্রী হৃদিতা রেজা (৩৮)। স্ত্রীর নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় ইমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ভোরের কাগজকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) এসএম শামীম।

পুলিশের এ কর্মকর্তা বলেন, শুক্রবার সন্ধ্যায় শওকত আলি ইমনকে তার স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।’

এদিকে রমনা থানায় করা মমলায় হৃদিতা রেজা অভিযোগ করেন, ‘গত ২৭ ফ্রেব্রুয়ারি ইসলামী শরীয়ত মোতাবেক ইমনের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই ইমন যৌতুকের জন্য অত্যাচার ও নির্যাতন করে আসছে। করোনাকালীন ইমনের হাতে কাজ না থাকায় আর্থিক সংকটে পড়ে। এসময় তার কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবি করে ইমন।

কিন্তু হৃদিতার পরিবার যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় তার ওপর শারীরিক ও মানসিক নিযাতনের মাত্রা বাড়িয়ে দেয় ইমন। এ পরিস্থিতিতে গত ৩ জুলাই বেলা সাড়ে ১১টায় যৌতুকের টাকা দিতে না পারায় এবং হৃদিতাকে শারীরিকভাবে অক্ষমের মিথ্যা অপবাদ দিয়ে কিল ঘুষি মারধর করে বাসা থেকে এক কাপড়ে বের করে দেয় ইমন। এরপর বাবার বাড়িতে চলে যান হৃদিতা।

[caption id="attachment_244088" align="aligncenter" width="700"] হৃদিতা রেজা ও ইমন[/caption]

অভিযোগে আরও বলা হয়েছে, হৃদিতা ও তার পরিবারকে বিভিন্ন ধরনের মানহানীকর কথা বলছে ইমন। কোথাও কোনো আইনি ব্যবস্থা গ্রহণ না করার হুমকিও দিয়েছে। হৃদিতা সম্পর্কে খারাপ তথ্য পত্রপত্রিকায় প্রচার করবে বলেও হুমকি দিয়েছে।

উল্লেখ্য, শওকত আলী ইমন ১৯৮৯ সালে ঢাকার হোটেল শেরাটনে চাইম ব্যান্ডের এক কনসার্টে নাট্যঅভিনেত্রী বিজরী বরকতুল্লাহর সঙ্গে পরিচিত হন ও কিছুদিন পর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ১৭ বছর একসঙ্গে সংসার করা পর ২০১২ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। ২০১৩ সালে ইমন জিনাত কবীরকে বিয়ে করেন। সেই সংসারও টেকেনি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে তিনি তৃতীয় দফায় হৃদিতা রেজাকে বিয়ে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App