×

জাতীয়

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতা বাড়াতে হবে : আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ জুন ২০২৪, ০৮:১৯ পিএম

ট্রেনে পাথর নিক্ষেপ রোধে জনসচেতনতা বাড়াতে হবে : আইজিপি

ছবি: ভোরের কাগজ

ট্রেনে পাথর নিক্ষেপের মতো ঘটনা রোধে জনসচেতনতা বাড়াতে হবে। এরই পরিপ্রেক্ষিতে বিটপুলিশিং কার্যক্রমকে আরো গতিশীল করতে হবে।

বৃহস্পতিবার (৬ জুন) বেলা ১১টার দিকে রেলওয়ে পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট উদ্বোধন ও পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, রেলওয়ে পুলিশ মামলা রুজু ও তদন্ত করে থাকে বিধায় তদন্তের গুণগত মান নিশ্চিত করতে হবে। এসময় রেলওয়ের যাত্রীসাধারণ ও পথের সার্বিক নিরাপত্তা বিধানে সংশ্লিষ্ট সবাইকে তৎপর থাকার ব্যাপারে গুরুত্ব আরোপ করেন তিনি। 

আরো পড়ুন:১০২ ডায়াল করলেই মিলবে ফায়ারের সব জরুরী সেবা

পুলিশ প্রধান বলেন, রেলওয়ে পুলিশের সদ্য উদ্বোধনকৃত ওয়েবসাইটের মাধ্যমে সেবাপ্রার্থীরা যাতে সহজেই তাদের কাঙ্ক্ষিত সেবা পেতে পারেন সেজন্য ওয়েবসাইটটি সার্বক্ষণিক আপডেট রাখতে হবে। এছাড়াও সেবাপ্রার্থীদের যে কোনো সমস্যা সমাধানে দ্রুত সাড়াদানের ব্যাপারেও গুরুত্ব আরোপ করেন তিনি।

বাংলাদেশ রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি দেবদাস ভট্টাচার্য-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রেলওয়ে পুলিশের সব ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

বিনিয়োগে অনাস্থা, পুঁজি বিদেশে: নর্থ সাউথের সেমিনারে নানা প্রশ্ন

জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

শতাধিক গুম-খুনের মামলা জিয়াউলের পক্ষে সাক্ষ্য দিচ্ছেন আইনজীবী পপি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

এবার ভারতেই ‘রামায়ণ’ বন্ধ ও সেন্সর বাতিলের দাবি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App