×

জাতীয়

পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ০৩:১৯ পিএম

পরীমণির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনিসহ তার দুই সহযোগী আশরাফুল ইসলাম দীপু ও কবির চৌধুরীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৮ জুলাই ধার্য করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে এদিন পরীমণির পক্ষে হাজিরা দেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী। এরপর আইনজীবী সৌরভী মামলাটির উচ্চ আদালতের আদেশের কপি না আসায় সাক্ষ্যগ্রহণ পেছানোর জন্য সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন। এসময় মামলার অন্য দুই আসামি আদালতে হাজিরা দেন।

আরো পড়ুন: সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

উল্লেখ্য, ২০২১ সালের ৪ আগস্ট বিকেলে বনানীর বাসায় প্রায় চার ঘণ্টা অভিযান শেষে পরীমনিসহ তিনজনকে দেশি বিদেশি মদের বোতল ও এলএসডি মাদকসহ আটক করা হয়। পরে বনানী থানায় র‍্যাব বাদী হয়ে পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে। 

এ মামলায় পরীমণিকে গ্রেপ্তার করে তিন দফায় তাকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়। গ্রেপ্তারের ২৬ দিন পর পরীমণিকে নারী, শারীরিক অসুস্থতা ও অভিনেত্রী এই তিনটি বিবেচনায় জামিন দেন আদালত। সে সময় থেকে পরিমনিসহ তার দুই সহযোগী জামিনে আছেন। এরপর ২০২১ সালের ৪ অক্টোবর মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা কামাল আদালতে চার্জশিট দাখিল করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App