×

জাতীয়

কোটা আন্দোলনকারীদের যে সিদ্ধান্তকে যৌক্তিক বললেন ওবায়দুল কাদের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৪, ১১:২২ পিএম

কোটা আন্দোলনকারীদের যে সিদ্ধান্তকে যৌক্তিক বললেন ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের। ছবি: সংগৃহীত

কোটা আন্দোলনকারীদের ধন্যবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘আমরা শুনেছি, তাঁরা (কোটা আন্দোলনকারী) উচ্চ আদালতের যে মামলা চলছে, তাঁদের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ করেছেন এবং আদালতে যথাসময়ে হাজির হবেন।এটা যৌক্তিক সিদ্ধান্ত। এ জন্য ধন্যবাদ জানাই।’

মঙ্গলবার (৯ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা আওয়ামী লীগ এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে যৌথ সভায় এ কথা বলেন ওবায়দুল কাদের। আগস্টে দলীয় কর্মসূচি ঠিক করতে আয়োজিত যৌথ সভায় সূচনা বক্তব্য তিনি একথা বলেন। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা যতটুকু জানি, কোটা সংস্কারের যে আন্দোলন শিক্ষার্থীরা করছেন, আজকে তাদের নির্ধারিত কোনো কর্মসূচি নেই। সে জন্য তাদের ধন্যবাদ জানাই।’

ওবায়দুল কাদের বলেন, ‘একটা ব্যাপারে আমাদের সতর্কতা—এটা অবশ্যই রিলেটেড বিষয়, অরাজনৈতিক আন্দোলন, শিক্ষকদের আন্দোলনও অরাজনৈতিক এবং শিক্ষার্থীদের আন্দোলনও অরাজনৈতিক। এ অরাজনৈতিক আন্দোলনে বিএনপি ও তাদের সমমনাদের রাজনৈতিক সমর্থন নিয়ে আমাদের ভাবতে হবে। এই অশুভ মহলটি শিক্ষক ও শিক্ষার্থীদের উসকানি ও ইন্ধন দিয়ে যাতে সারা দেশে বিশৃঙ্খলার আবহ না দিতে পারে, সে জন্য সারা বাংলাদেশে, রাজধানীতে—সর্বত্র সাবধান ও সতর্ক থাকতে হবে। সেটা সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি।’

ছাত্রলীগকে সতর্কভাবে পরিস্থিতি মোকাবিলা করার নির্দেশনা দিয়ে কাদের বলেন, ‘কোনো অবস্থায়ই উসকানি দেয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও নেত্রী নির্দেশ দিয়ে গেছেন, যেন তাদের পক্ষ থেকেও উসকানি না দেওয়া হয়।’

আরো পড়ুন: ‘একদিন’ আগেই চীন থেকে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের আন্দোলনের বিষয়ে সরকারের দৃষ্টি আছে উল্লেখ করে তিনি বলেন, ‘সমাধান অচিরেই হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, দীপু মনি, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, এস এম কামাল হোসেন, অর্থ সম্পাদক ওয়াসিকা আয়শা খান, কৃষি সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, আন্তর্জাতিক সম্পাদক শাম্মী আহমেদ, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুস সবুর, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

এইচএসসি পরীক্ষা দিতে না পারা শিক্ষার্থীদের পরীক্ষার তারিখ ঘোষণা

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

ভারত-পাকিস্তানের গণমাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

পে-স্কেলের চূড়ান্ত ঘোষণা কবে, জানালেন অর্থ উপদেষ্টা

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

রাষ্ট্রপতির শপথ ঘিরে কাল বন্ধ থাকবে যেসব সড়ক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App