×

জাতীয়

রংধনু গ্রুপের পরিচালক মিজান রিমান্ডে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪২ পিএম

রংধনু গ্রুপের পরিচালক মিজান রিমান্ডে

ছবি : সংগৃহীত

পাঁচ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থানায় দায়ের করা মামলায় রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। 

এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলক্ষেত থানার পরিদর্শক মো. আশিকুর রহমান দেওয়ান তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে দুই দিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, বসুন্ধরার মালিকানাধীন একটি জমি এওয়াজ বদল করে জনৈকা দুই নারীকে দেওয়া হয়। পরবর্তীতে বসুন্ধরার পক্ষ থেকে এই দলিল বাতিল চেয়ে দেওয়ানী মামলা দায়ের করা হয়। সেই মর্মে একটি সাইনবোর্ডে বিবাদমান জমিতে বসানো হয়। গত ২৮ এপ্রিল রংধনু গ্রুপের রফিকুল ইসলামসহ আসামিরা সেই সাইনবোর্ড ভাঙচুর ও চুরি করে নিয়ে যায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে আসামিরা বসুন্ধরা গ্রুপের কয়েকজনকে কিল-ঘুষি মেরে জখম করে যান। 

এ ঘটনায় গত ৩০ এপ্রিল বসুন্ধরা গ্রুপের এক কর্মকর্তা মাহবুব রহমান মিধু বাদী হয়ে খিলক্ষেত থানায় মামলা দায়ের করেন

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

৩০ ব্যাংকের এটিএম ও অনলাইন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব

হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রতিনিধিদলের সাক্ষাৎ হাইব্রিড ইলেকট্রিক গাড়ি বানাবে টয়োটা, উৎপাদন শুরু ২০২৭ সালে

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

৩৮ বছর বয়সে ১৫৬ মেয়ের ‘বাবা’

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

ফের আটক হলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App