×

জাতীয়

ম্যানেজারসহ ব্যবসায়ী আসলাম রিমান্ডে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৬ পিএম

ম্যানেজারসহ ব্যবসায়ী আসলাম রিমান্ডে

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মেরুল বাড্ডায় তৌহিদুল ইসলাম ভুইয়া নামে একজনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ব্যবসায়ী আসলাম সেরনিয়াবাত ও তার ম্যানেজার সোহেল ইসলামের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) তাদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন। এসময় আসামিপক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তাদের জামিন নামঞ্জুর করে প্রত্যেকের চারদিনের রিমান্ড দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মেরুল বাড্ডার বৌদ্ধ মন্দিরের সামনে গুলিতে আহত হন তৌহিদুল ইসলাম ভুইয়া। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই তিনি মারা যান।

এ ঘটনায় তৌহিদুলের স্ত্রী ইসমত জাহান বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

রিজভী নারীর ক্ষমতায়ন নিশ্চিতে কাজ করছে বিএনপি

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়ে যা বললেন আইনমন্ত্রী

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর বার্তা টুকুর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর নির্দেশ প্রধানমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App