×

জাতীয়

আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ০২:০৩ পিএম

আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান

তারেক রহমান

পাঁচ বছর আগে লন্ডনে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া বিএনপির আরো চার নেতাকে মামলাটি থেকে খালাস দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।

খালাস পাওয়া অন্য নেতারা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় এবং জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

বিএনপির নেতা-কর্মীদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেছিলেন। দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

সুপার এল নিনোর তাণ্ডবে ভারতেই ৫৫ হাজার প্রাণহানির শঙ্কা

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

টাঙ্গাইলে নীলসাগর এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের চলাচল বন্ধ

পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশকে মানুষের হৃদয় জয় করতে হবে

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

ঘটনার দিন জুনিয়র বন্ধুর সঙ্গে বাইরে গিয়েছিলেন তাহসিফ: পুলিশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App