×

জাতীয়

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ‘প্রসিকিউটোরিয়াল’ উপদেষ্টা হলেন আইনজীবী সমাজী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০২:১২ পিএম

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ ‘প্রসিকিউটোরিয়াল’ উপদেষ্টা হলেন আইনজীবী সমাজী

ছবি: সংগৃহীত

আইনজীবী এহসানুল হক সমাজীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কৌঁসুলি দলের বিশেষ উপদেষ্টা (স্পেশাল প্রসিকিউটোরিয়াল অ্যাডভাইজর) হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তিনি এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

বুধবার (১৮ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

এর আগে শেখ হাসিনা সরকারের পরিবর্তনের পর গত ২৭ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) পদে দায়িত্ব দেয়া হয়েছিল জ্যেষ্ঠ আইনজীবী সমাজীকে। তবে তিনি তা নিতে অপারগতা প্রকাশ করেন।

এতে বলা হয়, আইনজীবী এহসানুল হক সমাজী অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক বাদ দেয়ার শর্তে এ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাবেন।

এর আগে পিপির দায়িত্ব পাওয়ার দুদিনের মাথায় ২৯ আগস্ট ‘ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে ওই দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করে আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগে চিঠি দেন তিনি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠালো অস্ট্রেলিয়া

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

বোমা হামলা বন্ধ করতে ফোন করেছিল ইরান: ট্রাম্পের দাবি

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

জনগণকে স্বস্তি দিতে করছাড় দেওয়া হচ্ছে যেসব পণ্যে

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের কমলো স্বর্ণের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App